বিরাট দুঃসংবাদ! বিয়ের আগেই ভয়ংকর দুর্ঘটনা! মিত্তির বাড়ির শুটিং ফ্লোরে পড়ে গিয়ে গুরুতর আহত অনন্যা!

টেলিভিশন জগতের (Television Actress) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা গুহ (Annanya Guha)। দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই আমরা অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। স্কুলে পড়াশোনা চলাকালীনই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। অভিনেত্রীকে আমরা কৃষ্ণকলি, কে প্রথম কাছে এসেছি, মিঠাইয়ের মতোন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। অভিনেত্রী বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে কলেজের দ্বিতীবর্ষের ছাত্রী তিনি, বয়স মাত্র ২০। এই অল্প বয়সেই নিজের জীবনে বিপুল সাফল্য পেয়েছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলে। বিশেষ করে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চলতেই থাকে। বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।

Ananya guha

তবে এবারে হঠাৎ করেই অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। অভিনেত্রীর সাথে এমন কিছু ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেননি। বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। সেখানেই শ্যুটিং করতে গিয়ে অভিনেত্রীর সাথে ঘটে গেছে বড় দুর্ঘটনা।

শুটিং করতে গিয়ে হঠাৎই অসাবধানতায় পরে গিয়ে পা মচকে ফেলেছেন অনন্যা। এই দুর্ঘটনার পর ঠিক করে পা ফেলতে পারছেন না অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর প্রেমিক সুকান্ত তাকে ধরে ধরে কাঁধে ভর দিয়ে নিয়ে আসছে। প্রেমিকের সাহায্যে কোনোরকম হাঁটছেন তিনি। এরপর সিঁড়ি দিয়ে নামানোর সময় অনন্যাকে কোলে করে নিয়ে নামছে সুকান্ত। অভিনেত্রীর পায়ে ঠিক কতটা আঘাত লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ বাংলা শিখতে বই নয়, দেখতে হবে সিরিয়াল! বাংলা সিরিয়াল দেখে বাংলা শেখেন যীশু কন্যা! সারার কথা শুনে অবাক দর্শক!

জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথে শেষ কয়েকবছর ধরে প্রেম করছেন অনন্যা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের মুহূর্ত দেখা যায়। সুকান্ত নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেন প্রতিদিন কী কী করছেন তাঁরা। এছাড়াও অনন্যাও বর্তমানে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা দুজনে।

Back to top button