আবিরের গালের কাটা দাগেই ফিদা হাজারো নারী! ওই কাটা দাকটা কিসের জানেন? জানলে শিউরে উঠবেন আপনিও!

বাংলার বং ক্রাশদের তালিকায় প্রথম সারিতেই যার নাম রয়েছে তার মধ্যে অন্যতম একজন হলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। শুধুমাত্র দেখতেই যে সুন্দর তা নয় একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা (Actor) আবির। সিনেমার (Film) পাশাপাশি ওয়েব সিরিজে (Web Series) এখন দাপিয়ে কাজ করছেন তিনি। ব্যোমকেশ চরিত্রেও ইতিমধ্যে বেশ নজর কেড়েছেন।
অভিনেতা আবিরের প্রেমে পড়ার অন্যতম কারণ হিসেবে মেয়েরা সবসময় আবিরের গালের কাটা দাগের চিহ্নটিকে বিশেষভাবে তুলে ধরে। কিন্তু জানেন কি অভিনেতার গালের ওই কাটা দাগটি কিভাবে জন্ম নিয়েছিল? কি ভয়ংকর দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে সেই কাটা দাগের জন্য।

আমরা তো অভিনেতার গালের সেই দাগটির প্রেমে বারবার পড়েছে। অসংখ্য নারীর আবিরের গালের ওই কাটা দাগের প্রেমে বারবার পড়েছে। কিন্তু অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার ওই গালের কাঁটা দাগ এর জন্য জীবন সংশয় পর্যন্ত হতে পারত।
সাক্ষাৎকারে একবার অভিনেতাকে বলা হয়েছিল অভিনেতার যে এত মহিলা ভক্ত সবাই যে এত ক্রাশ খায় তার ওই গালের কাটা দাগের জন্য। অন্যান্য অভিনেতাটা গালের ওই কাঁটা দাগ পাওয়ার জন্য কি করবে? সে সময় আবির দুহাত জোড় করে বলেছিলেন “আমি যেভাবে এই কাটা দাগ পেয়েছি আমি চাইবো না কেউ কখনো এভাবে পাক। কারণ সেটা ছিল একটা বিরাট বড় দুর্ঘটনা।”
আরও পড়ুনঃ এবারে ফুলকির রণচন্ডী রূপ দেখল রুদ্র! প্রমাণ জোগাড় করতে কোমর বেঁধে মাঠে নামল রোহিত ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
অভিনেতা জানিয়েছিলেন স্কুল থেকে সাইকেল করে বাড়ি ফেরার পথেই এক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অভিনেতাকে। সেই বিরাট বড় দুর্ঘটনায় অভিনেতার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল। তবে ভগবানের আশীর্বাদে তিনি সেবার প্রাণে বেঁচে যান। আর ওই দুর্ঘটনার সময় গালের কাটাকটি তৈরি হয়েছে।

