অতি চালাকের গলায় দড়ি! ফুলকির বুদ্ধিতে ফের বাজিমাত! নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়ল রিকি! দূর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রিকি অংশু আর পারমিতার মধ্যে কি কি কথা হচ্ছে সব শুনে নিচ্ছে। এদিকে ফুলকির বেশ চিন্তা হচ্ছে তাদের নিয়ে। অংশু পারমিতার মন ভালো করার জন্য তার পছন্দের একটা শাড়ি কিনে তাকে উপহার দিতে চায়। আর বাড়িতে বসে বসে রিকি অংশুর সমস্ত প্ল্যান শুনতে পাচ্ছে। যেই শাড়ির দোকানে গিয়ে পারমিতার জন্য শাড়ি পছন্দ করে আসে অংশু ঠিক সেই সময় রিকি ওই শাড়ি দ্বিগুণ টাকা দিয়ে কিনে আনে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 20 January, ফুলকি আজকের পর্ব ২০ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

তারপর রিকি পারমিতার মতন সেজে অংশুর মনে সন্দেহ তৈরি করে দেয়। আর বাড়িতে এসে অংশু পারমিতাকে ভুল বুঝে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। আর ফুলকিরা তো সন্দেহ করে দুজনের মধ্যে ইচ্ছে করে কেউ ঝামেলা তৈরি করছে। তখন ফুলকির দিদি ঝিনুকে সন্দেহ হয় অংশু পারমিতার ঘরে কেউ মাইক্রোফোন সেট করে তাদের কথা শুনছে, সেইমতে তারা খোঁজাখুঁজি শুরু করে।

ফুলকি আজকের পর্ব ২২ জানুয়ারি (Phulki Today Episode 22 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে প্রথম মাইক্রোফোনটা খুঁজে পাই রোহিত। সেই প্রমাণ দেখায় অংশুকে। অংশু নিজের ভুল বুঝতে পেরে পারমিতার কাছে ক্ষমা চায়। তার কাছে মুখ দেখানোর জায়গা থাকে না। নিজেকে সে মনে মনে দোষ দিতে থাকে। এরপরে পরবর্তী মাইক্রোফোনটা খুঁজে পাই ফুলকির দিদি। ফুলকির দিদি গিয়ে সবাইকে সেটা দেখায়, আর সবাই যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক হয়। ইচ্ছে করে কেউ অংশু এবং পারমিতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। কিন্তু সেটাকে প্রথমে সেটা খুঁজে বের করতে হবে।

এদিকে রিকি অংশু পারমিতার কোনো কথা শুনতে না পেয়ে ভাবে হয়তো তার যন্ত্র দুটোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। তাই জন্য রাতের বেলা গিয়েই সেগুলো পাল্টানোর সিদ্ধান্ত নেয়। এদিকে ফুলকিরা তো আসল কালপিটকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। একদল বাড়ির বাইরে এবং একদল বাড়ির ভেতরে নজর রাখছে। কারণ ফুলকির সন্দেহ যে এই কাজ করেছে সে নিশ্চয়ই আসবে দেখতে। আর ফুলকি যাকে সন্দেহ করছে সে হলে তো অবশ্যই একবার আসবে।

আরও পড়ুনঃ লেগে গিয়েছে যুদ্ধ! রায়ান বুনো ওল হলে পারুলও বাঘা তেঁতুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

এরপর ফুলকির কথাই মিলে যায়। যে এই ঘটনা ঘটেছে সে অংশুদের বাড়িতে আসে। অংশু দেখে তারা যাকে আশ্রয় দিয়েছিল সেই সুন্দরী এসেছে। এরপর সবাই মিলে চেপে ধরে তাকে। হাতাহাতিতে রিকির আসল মুখোশ খুলে যায়। সবাই বুঝতে পারে রিকি এসেছিল সুন্দরীর ছদ্মবেশে। আর সেই অংশু এবং পারমিতার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য এই সমস্ত কাজ করেছে। ফুলকি রিকিকে এই কাজ করার জন্য এলোপাতাড়ি মারতে থাকে। তখন রিকি বলে সে চায় না অংশু পারমিতা ভালো থাকুক, তাই জন্য এই কাজ করেছে। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button