লেগে গিয়েছে যুদ্ধ! রায়ান বুনো ওল হলে পারুলও বাঘা তেঁতুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলকে বদনাম করার জন্য রায়ান পারুলকে নেশা করিয়ে সবার সামনে অপমান করেছে। যার জন্য পারুলের গার্জেন কল তো হয়েছেই তাছাড়া পারুলকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ঘটনা জানার পর রায়ানের দাদু তো ভীষণ রেগে যায়। তাই সবাই মিলে ঠিক করে রায়ানদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে এবং তাদের যোগ্য শাস্তি দেবে। আর এই কাজ করার জন্য গ্রাম থেকে পারুলের সব চেনা লোকেরা ছুটে আসে তাকে সাহায্য করার জন্য।

পরিণীতা আজকের পর্ব ২২ জানুয়ারি (Parineeta Today Episode 22 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল এবং সবাই মিলে দাদুর ঘরে সমস্ত মিটিং করছে রায়ানদের বিরুদ্ধে। সেই মতোই সবাইকে এক জায়গায় করে পারুল। কিন্তু দরজার আড়াল থেকে তাদের বাড়ির কাজের লোক কিছু একটা সন্দেহ করে এবং সঙ্গে সঙ্গে রায়ান শিরিনদেরকে ফোন করে জানিয়ে দেয়। এদিকে তারাও সতর্ক হয়ে যায়।
রায়ান তার দলের ছেলেমেয়েদের সাবধান করে দেয় যাতে এই দুদিন যেন তারা বাড়ির বাইরে না বেরোয়। কারণ বের হলেই তো পারুল তাদের থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে নেবে। সেজন্য তারা কোন মতেই বাড়ি থেকে না বেরোনোর সিদ্ধান্ত নেয়। এদিকে পারুল তো রায়ানের দুই বন্ধুর হোস্টেলের বাইরে অপেক্ষা করতে থাকে। কখন তারা হোস্টেল থেকে বেরোবে এবং পারুল তাদের চেপে ধরবে, কিন্তু রায়ানের বুদ্ধিমত তারা হোস্টেল থেকেই বেরোয় না।
আরও পড়ুনঃ নিজের ঘরেই ঘটলো সর্বনাশ! ঝাপসা চোখে খুঁজতে থাকেন বাঁচার উপায়! মৃ’ত্যু মুখে জনপ্রিয় নায়িকা!
এরপর পারুল বুদ্ধি করে তার দলের একজনকে মেয়ে সাজিয়ে ওই ছেলেটিকে ডেকে পাঠায়। কিন্তু তাতেও কোন লাভের লাভ হয় না। কোনভাবেই ছেলেটিকে বের করা যায় না। এদিকে রায়ান বারবার ফোন তাদেরকে সাবধান করে দিচ্ছে। কিন্তু কিভাবে পারুল তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে সেটাই দেখার অপেক্ষা।

