৪৯ বছর বয়সেই থামলো জীবন! হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।
বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক তারকার মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা ৷ ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত অভিনেতা। তার মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এভাবে এত কম বয়সে অভিনেতার মৃত্যু কেউই মানতে পারছেন না।
দীর্ঘদিন ধরেই শুটিংয়ে আসছিলেন না অভিনেতা। এরপর অভিনেতার সহকর্মী ও সেটের লোকজন চিন্তিত হয়ে পড়েন৷ তাঁরা তড়িঘড়ি পৌঁছে যান অভিনেতার ফ্ল্যাটে। দরজার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন, কলিং বেল টিপলেও কেউ খোলে না। এরপরেই তাঁরা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন৷ সেখানেই অচৈতন্য অবস্থায় অভিনেতাকে উদ্ধার করেন সহকর্মীরা।
আরও পড়ুনঃ “খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি”- ছবির প্রোমশানে এসে চোখে জল পরমব্রতর!
তারপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অভিনেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা৷ সকলেই জানিয়েছেন, ভালো মনের মানুষ ছিলেন, কাজও ভালো করতেন। তাঁর পরিবারে স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে৷ সোমবার সকালে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’, ‘আদালত’, ‘জয় শ্রী কৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেব কা দেব মহাদেব’ এর মতন একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা৷ জনপ্রিয় সেই টেলিভিশন অভিনেতা হলেন যোগেশ মহাজন।


