দানা বাঁধছে রহস্য! ফুলকি নয়, রিকির নতুন শি’কার পারমিতা! কি করতে চলেছে সে? টানটান উত্তেজনাময় আজকের পর্ব !

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রিকি যখন জানতে পারে ফুলকিরা ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিল এবং অংশু তার মুখ থেকে কথা বার করার জন্য এই সমস্ত নাটক করছিল তখন ভীষণ রেগে যায় এবং ফুলকিদের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে যায়। পারমিতা অংশুকে বোঝাতে থাকে তথার মৃত্যুর রহস্য জানার জন্যই এই কাজ করতে হয়েছে তাকে। অংশুর উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 19 January, ফুলকি আজকের পর্ব ১৯ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

এদিকে ফুলকির বক্সিং কম্পিটিশনের জন্য সুযোগ আসে সেই জন্য রোহিত ভীষণই খুশি। আর ফুলকি তো দিল্লিতে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করতে চায়। কিন্তু রোহিত বলে তার কাছে এখন কম্পিটিশনটা বড়। প্রমাণ যোগাড় করতে গিয়ে কিছুতেই ফুলকির ক্যারিয়ার নষ্ট হতে দেবে না রোহিত। এদিকে রিকি পারমিতা এবং অংশুর সংসারে অশান্তি বাঁধানোর জন্য নতুন করে প্ল্যান করে। তাদের উপর নজর রাখার জন্য ক্যামেরা ফিট করে যায়।

ফুলকি আজকের পর্ব ২০ জানুয়ারি (Phulki Today Episode 20 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রিকি অংশু আর পারমিতার মধ্যে কি কি কথা হচ্ছে সব শুনে নিচ্ছে। এদিকে ফুলকির বেশ চিন্তা হচ্ছে তাদের নিয়ে। তাই সকাল সকাল পারমিতার বাড়ি যায়। তখনই পারমিতা ফুলকিকে সবটা বলে। আর ফুলকির এসব বেশ সন্দেহজনক লাগে।

আরও পড়ুনঃ অভিনেত্রী সোমা ব্যানার্জীর জীবনে বিরাট দুঃসংবাদ! এই অল্প সময়েই শেষ হলো যাত্রা!

ওদিকে অংশু পারমিতার মন ভালো করার জন্য তার পছন্দের একটা শাড়ি কিনে তাকে উপহার দিতে চায়। আর বাড়িতে বসে বসে রিকি অংশুর সমস্ত প্ল্যান শুনতে পাচ্ছে। যেই শাড়ির দোকানে গিয়ে পারমিতার জন্য শাড়ি পছন্দ করে আসে অংশু ঠিক সেই সময় রিকি ওই শাড়ি দ্বিগুণ টাকা দিয়ে কিনে আনে। আর অংশু পারমিতাকে নিয়ে যে ঘুরতে বেরোবে সেটাও জানতে পারে রিকি। এদিকে পারমিতার মন ভালো না থাকায় সে বেরোবে না জানিয়ে দেয়। সেই সুযোগে রিকি পারমিতার মতন সেজে অংশুর মনে সন্দেহ তৈরি করে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button