যৌথ পরিবারে বিয়ের সখ মিটে যাচ্ছে ‘নিম ফুলের মধু’ দেখার পর! এমন পরিবার হলে জীবন শে’ষ! এতো দিন পর যৌথ পরিবারের এক অন্য দিক তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে, বলছে দর্শক

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

Neem Phooler Madhu | Ep - 96 | Feb 18, 2023 | Best Scene 1 | Zee Bangla - YouTube
টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে।

সাধারণত একটি একান্নবর্তী পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প নিয়েই এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। যেখানে ফুটে উঠেছে শাশুড়ি বউমার মধ্যে কার দ্বন্দ্ব, জেঠু জেঠিমার মধ্যে বচসা, বউ থাকা সত্ত্বেও আরো একবার বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা দাদা ও দাদার বউয়ের কীর্তি, আর একাধিক কুট কাচালি। আর তার মাঝে গুটিকয়েক মন্দর ভালো মানুষজন।

এখনো অব্দি বাংলা ধারাবাহিকের বেশিরভাগ ধারাবাহিক এই জয়েন্ট ফ্যামিলি বা একান্নবর্তী পরিবারকেই তুলে ধরা হয়। কারণ একান্নবর্তী পরিবার বাঙালিদের আবেগ। সবাই চায় সুন্দরভাবে একসাথে থাকতে। তবে বাস্তবে কি তা আদৌ সম্ভব? তার কিছুটা নিদর্শন আমরা ধারাবাহিক থেকেই পেয়ে যাই আর যার একটি উৎকৃষ্ট মানের উদাহরণ নিম ফুলের মধু।

তবে একসঙ্গে অনেকগুলো বাটি ঘটি রাখলে যেরকম ঠোকাঠুকি লাগবেই ঠিক তেমনি বিভিন্ন মানসিকতার একাধিক মানুষ থাকলেও ঠোকাঠুকি তো লাগবেই। আর তখনই আবেগের কথা ভাবতে বেগ পেতে হবে একান্নবর্তী পরিবার প্রিয় দর্শকদের।

Back to top button