প্রেমিকা ঐন্দ্রিলার সামনেই অন্য কাউকে চু’মু! ঐন্দ্রিলার রোষের মুখে অঙ্কুশ!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেম নতুন কিছু নয়। এইরকম নানান ঘটনা ঘটে আসছে কয়েক বছর আগে থেকেই। সেরকমই টলিউডের একটি জনপ্রিয় জুটি হল অঙ্কুশ ঐন্দ্রিলার (Ankush-Oindrila) জুটি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তারা। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেনি অঙ্কুশ (Ankush Hazra) বা ঐন্দ্রিলা (Oindrila Sen) কেউ। তাদের প্রেমের সম্পর্ক বহুদিনের কিন্তু বিয়েটা কবে তাই নিয়ে দর্শকমহলে একাধিক প্রশ্ন ওঠে মাঝেমধ্যে।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ঐন্দ্রিলার আলাপ হয় অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসলেও তার সঙ্গে ঐন্দ্রিলার কেমিস্ট্রি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। দীর্ঘ ১৩ বছর ধরে একে অপরের সঙ্গে সাক্ষাৎকারে বহুবার তাদের খুনসুঁটি মাখা প্রেম ধরা পড়েছে। অঙ্কুশ ঐন্দ্রিলার ভক্তরা কিন্তু অধীর আগ্রহে সেই দিনটার জন্যই অপেক্ষা করছেন যেই দিনটা দুজনকে একসঙ্গে ছাদনা তলায় দেখবেন তারা।

ankush and oindrila

গতকাল ছিল ইন্দ্রদীপ দাশগুপ্তর জন্মদিন। তাঁর জন্মদিনে, হাজির ছিল টলিপাড়ার অনেকেই। অভিনেতা থেকে পরিচালক, সুরকার, সংগীত পরিচালক। আনা হয়েছিল বিশেষ কেক ও। আর সেখানেই লজ্জাজনক কান্ড ঘটালেন অঙ্কুশ। ইন্দ্রজিতের জন্মদিনে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা, ইশা সাহা কৌশিক গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।

আর সেই জন্মদিনের পার্টিতে গিয়েই অঙ্কুশ এমন এক কান্ড ঘটিয়ে বসলেন যার জন্য লজ্জায় পড়ে গিয়েছিল আশেপাশের মানুষজন। মাঝেমধ্যেই অঙ্কুশের কান্ডকারখানায় হাসিতে ফেটে পড়েন দর্শকেরা। তবে এবারে অঙ্কুশের কান্ড দেখে লজ্জায় মাথা কাটা গেল ঐন্দ্রিলার। প্রেমিকার সামনেই এমন একটি বিচ্ছিরি ঘটনা ঘটালেন অভিনেতা। ঐন্দ্রিলার সামনেই অন্য একজনকে চুমু খেয়ে বসলেন অঙ্কুশ।

আরও পড়ুনঃ রুদ্রকে ফাঁদে ফেলতে গিয়ে বেকায়দায় ফুলকি! মিথ্যের জট ছাড়িয়ে কিভাবে রক্ষা পাবে নায়িকা?

জন্মদিনের পার্টিতে ঐন্দ্রিলার সামনেই সোজা গালে দুটো চুমু খেয়ে বসলেন অঙ্কুশ। নিজের প্রেম আর ধরে রাখতে পারলেন না। আর অঙ্কুশের এই কাণ্ডে ঐন্দ্রিলা তো পরে যান লজ্জায়। তবে অন্য কোন মহিলাকে নয় অঙ্কুশ চুমু খেয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায় এর গালে। সকলের সামনেই আবিরের গালে চুমু খেতে দেখা গেল তাকে। বন্ধুকে না জানিয়েই এই কান্ড করলেন। আর বন্ধুর এই কাণ্ডে তিনি একটুও রেগে যাওয়া তো দুর, বরং তিনি সোজা বলে বসলেন, “এই দেখেছেন কান্ড? দেখেছেন এগুলো কী করে? এই ছার! অনেক রাত হয়েছে।” এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Back to top button