‘অভিনয় করতে গেলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে’, নিজের জীবনের কম্প্রোমাইসের কাহিনী শোনালেন অভিনেত্রী ইন্দ্রানী

এখন টিআরপি ছাড়া টেলিভিশনে একটি ধারাবাহিক কয়েক মাসের বেশি টেকে না, টিআরপি পড়ে গেলেই শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটিকে। আর খুব ভালো টিআরপি হলে এক-দেড় বছর। আসলে এটাই এখন ট্রেন্ড। প্রায়শই এখন টেলিভিশনে সিরিয়ালগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সিরিয়াল প্রেমী বাঙালির একের পর এক প্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে চলেছে। বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। আর নতুন’কে জায়গা করে দিতে পুরোনোকে তো সরে যেতেই হয়। আগেও এমনটাই হয়ে এসেছে আর এখনও তাই হয়ে চলেছে। সেখানেও নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে সরে যেতে হয় পুরোনো ধারাবাহিককে।

নবাব নন্দিনী ধারাবাহিকের কথা কমবেশি প্রায় সব সিরিয়াল প্রেমী মানুষেরই মনে থাকবে। কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে ধারাবাহিক নবাব নন্দিনী। এই ধারাবাহিকে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী ইন্দ্রানী পাল। এর আগে বরণ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি ‌‌। টেলিপাড়ায় তাঁর পথচলা সফল। পুরুলিয়া থেকে চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন ইন্দ্রানী।

Indrani Paul (Boron Serial Actress) Wiki, Biography, Age, Family, Boyfriend, Photos
ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী তিনি। তাঁর বাবা তাঁকে বলেছিলেন বিটেক পড়ার চার বছরের মধ্যেই তাঁকে এই পেশাতে প্রতিষ্ঠিত হতে হবে। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রথম দু’বছর ভীষণ স্ট্রাগল করতে হয়েছে তাকে। সম্প্রতি অভিনেত্রী একটি ইউটিউব চ্যানেলে এই নিয়ে মুখ খোলেন। সেখানে তিনি দর্শকদের সাথে শেয়ার করে নিয়েছেন তার জীবনে পথ চলার দিনগুলোর স্ট্রাগেলের কাহিনী।

এই পেশা সম্পর্কে ধারণাহীন হ‌ওয়ায় তাঁকে বিপথে চালিত করতে চেয়েছিলেন অনেকেই বলে তিনি জানিয়েছেন। কেউ তাঁকে অনেক অনেক টাকার লোভ দেখিয়ে মুম্বাইতে অভিনয় করার সুযোগ করিয়ে দেওয়ারও কথা দিয়েছিলেন। আবার অনেকেই তাঁকে স্পষ্ট বলেছিলেন এই পেশায় প্রতিষ্ঠিত হতে গেলে হাতে ম’দের গ্লাস নিয়ে ক্লাবে আসতে হবে, আবার সেইসঙ্গে তাঁকে কম্প্রোমাইজও করতে জানতে হবে।

পুরুলিয়ার মেয়ে ইন্দ্রানী বোঝেননি এই কম্প্রোমাইজ কি জিনিস। রাধা-কৃষ্ণর ভক্ত এই অভিনেত্রী সম্পূর্ণ নিজের চেষ্টায়, জেদে, সৎ পথে নিজেকে কর্ম জগতে প্রতিষ্ঠিত করেন। পর পর দুটি নামী চ্যানেলে লিড চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিঃসন্দেহে তার জীবনে এই পথ চলা সমস্ত বাধা বিপদ থেকে অতিক্রম করে এগিয়ে গিয়ে আজকের অবস্থায় পৌঁছানো নবাগতদের জন্য অনেকেটাই প্রেরণা যোগায়।

Back to top button