গায়িকা থেকে নায়িকা! বাংলার গায়িকা এবার হিন্দি সিনেমার নায়িকা! গর্বিত বাঙালি!

অভিনয় জগতে (Film Industry) অভিনেতা অভিনেত্রীরা ছোট পর্দা দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করার পর অনেকেই বড় পর্দায় সুযোগ পায়। কেউ কেউ তাড়াতাড়ি সেই সুযোগ পেয়ে যায়, আবার কাউকে সেই জায়গায় পৌঁছানোর জন্য বেশ কিছুটা সময় লাগে। কিন্তু এবারে গানের জগত (Music Industry) থেকে সরাসরি অভিনয় জগতে পা রাখছেন জনপ্রিয় গায়িকা (Famous Singer)।

বাংলা গানের রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল সারেগামাপা। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। সেই সারেগামাপা এর মঞ্চে কয়েক সিজন আগের এক জনপ্রিয় প্রতিযোগী ছিল জনপ্রিয় গায়িকা।

এবারে গায়িকার মুকুটে জুড়ালো নতুন পালক। গায়িকা থেকে সরাসরি নায়িকা হয়ে বাঙালিকে গর্বিত অনুভব করাচ্ছে তিনি। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে হিন্দি ছবি ‘হামসাজ দ্য মিউজিকাল’। সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। গায়িকার জীবনের এই নতুন শুরুর জন্য বাঙালিরা ভীষণই গর্বিত। জি বাংলার সারেগামাপা থেকে উঠে এসেছেন তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে। আর তারপর সোজা বলিউডের নায়িকা হিসেবে পা রাখতে চলেছেন। যা বাঙালিদের কাছে অনেক বড় ব্যাপার।

‘হামসাজ’ একটি মিউজিক্যাল ছবি। হলিউডের সিন্ডারেলা, সাউন্ড অব মিউজিক ঘরানার মতো। ছবিতে যাঁরা গান গেয়েছেন তাঁদেরকেই পর্দায় কোনও না কোনও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জনপ্রিয় বাঙালি গায়িকা এই ছবিতে অভিনয় করা নিয়ে বলেছেন ‘মূলত সে কারণেই আমি অভিনয় করেছি ভারতীয় ছবির দর্শক নতুনত্বের স্বাদ পাবেন। যেহেতু প্রধান চরিত্রদের মধ্যে প্রায় প্রত্যেকেই সঙ্গীত শিল্পী, তাই সংলাপ বলতে বলতে তাঁরা অবলীলায় গান গেয়ে উঠতে পেরেছেন। আর সুরকার হিসেবে সিনগুলোকে আমি সেইভাবে ট্রিট করতে পেরেছি।’

আরও পড়ুনঃ নিজের বিয়ের কার্ডে ছোটবেলা ফিরিয়ে আনলেন শ্বেতা! হাতে আঁকা ছবি দিয়েই শুরু হলো নতুন জীবন!

ছবির গল্প অনুযায়ী জোয়া, নিশা আর খনক তিন বন্ধু ডুয়ার্স বেড়াতে যায়। এই তিন কন্যার জার্নি থেকেই গল্প শুরু। ডুয়ার্সের জঙ্গলাকীর্ণ আলোছায়ায় যা ভিন্ন দিকে মোড় নেয়। ‘খনক’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বাঙালি গায়িকা অন্বেষা দত্তগুপ্ত। ইতিমধ্যেই আরও দুটো ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন অন্বেষা। তাহলে কি এবার অভিনয়ে ফোকাস করবেন? উত্তরে গায়িকা জানান ‘প্রশ্নই ওঠে না। সঙ্গীত আমার সবকিছু। ওটা সবার আগে। তারপর সময় সুযোগ পেলে অন্য কিছু।’

Back to top button