নিজের বিয়ের কার্ডে ছোটবেলা ফিরিয়ে আনলেন শ্বেতা! হাতে আঁকা ছবি দিয়েই শুরু হলো নতুন জীবন!

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছে শ্বেতা (Shweta Bhattacharya) এবং রুবেল (Rubel Das)। ধারাবাহিকের জুটি পরিণতি পাচ্ছে বাস্তবে। এর আগেও অনেক অভিনেতা অভিনেত্রী একসাথে অভিনয় করতে গিয়ে একেবারে প্রেমে পড়েছেন। ভবিষ্যতে তাদের সম্পর্ক আরও অনেক দূরে এগিয়েছে। শ্বেতা রুবেলও সেই জুটির মধ্যে অন্যতম। যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে আলাপ।তারপরই বন্ধুত্ব, ভালোলাগা, প্রেম এবং অবশেষে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে।

বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের। সেই সম্পর্কে অনেক বাধা-বিপত্তি, ওঠা পড়া এসেছে। কিন্তু সেই সমস্ত কিছুর সঙ্গে হাতে হাত রেখে লড়াই করেছে শ্বেতা রুবেল। বুঝিয়ে দিয়েছে ভালোবাসার আসল সংজ্ঞা। একে অপরের সমস্ত বিপদে-আপদে পাশে থেকেছে দুজনে। অবশেষে আগামী ১৯ তারিখ ছাদনা তলায় বসবে সে শ্বেতা এবং রুবেল।

Rubel Das, Sweta Bhattacharjee, Bengali television, Bengali Serial, Bengali actor, Bengali actress, Tollywood, lovestory, রুবেল দাস, স্বেতা ভট্টাচার্য, বাঙালি অভিনেত্রী, বাঙালি অভিনেতা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, টলিউড, বিবাহ

বিয়ের আগে নিজেদের বিয়ের নিমন্ত্রণ পত্র সকলে সঙ্গে ভাগ করে নিলেন শ্বেতা এবং রুবেল। দুই বাড়ির তরফ থেকেই অসাধারণ সুন্দর বিয়ের নিমন্ত্রণ পত্র তৈরি করেছে দুজনে। একেবারে নিজেদের মনের মত করে নিজেদের বিয়ের চিঠি বানিয়েছে তারা। তাদের এত সুন্দর ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ দর্শকেরা।

শ্বেতার হাতে যে কার্ড রয়েছে সেটা তাদের বাড়ির পক্ষ থেকে শ্বেতা বানিয়েছে। শ্বেতার হাতের কার্ডটি দেখে একেবারে নস্টালজিয়া অনুভব হচ্ছিল। একেবারে আমাদের ছোটবেলার গ্রিটিংস কার্ডের মত। বছরের নতুন দিনে প্রিয় বন্ধু-বান্ধবদের আমরা যেরকম গ্রিটিংস কার্ড দিতাম হাতে আঁকা ছবি দিয়ে সেরকমই নিজের বিয়ের কার্ড বানিয়েছে শ্বেতা। কার্ডের উপর হাতে আঁকা শ্বেতা রুবেলের একটি ছবি। সত্যি অপূর্ব সুন্দর লাগছে বিয়ের কার্ডটি দেখতে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মাত্র ২৩ বছর বয়সেই থমকে গেল জীবন! অভিনেতার অকাল প্রয়াণে স্তব্ধ টলি পাড়া!

আর রুবেলের হাতে দেখা যাচ্ছে রুবেলদের বাড়ির পক্ষ থেকে যে কার্ডটি বানানো হয়েছে। সেখানে শ্বেতা রুবেলের একটি সুন্দর সিঁদুর দানের মুহূর্তের ছবি রয়েছে। যমুনা ঢাকি ধারাবাহিকের সময় এই দৃশ্য আমরা দেখেছিলাম। সেই ছবিটাই নিজেদের বিয়ের রিসেপশনের কার্ডে ব্যবহার করেছে রুবেল। দুটি কার্ড দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। দর্শকেরা অধীর আগ্রহে তাদের বিশেষ দিনের বিভিন্ন মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন।

Back to top button