আনন্দীকে জব্দ করতে ম’রণ ফাঁদ পাতলো তিতির! আদি কি পারবে নায়িকাকে রক্ষা করতে?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল পিকনিক যাওয়ার সময় থেকে একের পর এক অশুভ লক্ষণ দেখে ভয় পেয়ে আছে ঠাম্মিরা। এদিকে তিতির এবং সুপায়ন মিলে প্ল্যান করছে কিভাবে আনন্দীকে পুরোপুরি ভাবে শেষ করে দেওয়া যায়। সুপায়ন এসে তিতিরকে একটা কেমিক্যালের শিশি দিয়ে বলে কড়াইতে ছড়িয়ে দিতে যাতে আনন্দী সেটা জল দিয়ে ধুতে গেলে সেখানে আগুন লেগে যায়।

এরপর তিতির আনন্দীকে কড়াই ধুয়ে আনার জন্য বলে এবং সেই সুযোগে কড়াইতে ওই কেমিক্যাল মিশিয়ে দেয়। এরপর আনন্দী যখন জল দিয়ে করায় ধুতে যাবে ঠিক তখনই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আদি আনন্দকে সেই বিপদ থেকে কোনো রকমের উদ্ধার করে। এদিকে পিকনিকের জায়গায় একজন সাধুবাবা এসে হঠাৎ করে বিপদের আশঙ্কা জানিয়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগায় সুপায়ন। এভাবে ভৌতিক কাণ্ডে আনন্দীকে গায়েব করে দেওয়ার প্ল্যান করে।
আনন্দী আজকের পর্ব ১৭ জানুয়ারি (Anondi Today Episode 17 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুপায়ন আনন্দীকে বিপদে ফেলার জন্য এটা পাথরকে ফুটবল হিসেবে বানিয়ে সবাইকে ফুটবল খেলার মধ্যে যুক্ত করে। প্রথমে তো সবকিছু ঠিকই চলছিল বাড়ির সবাই মিলে বেশ মজা করতে করতে ফুটবল খেলছিল। কিন্তু তারপরেই হঠাৎ করে সেই ফুটবলে যাতে পাথর দেখা ছিল সেখানে ভাগ্যক্রমে সেই ফুটবলে আনন্দী আহত না হয়ে আহত হয় চৈতি। যার জন্য এবারেও সুপায়নদের প্ল্যান ভেস্তে যায়।
তারপর গাছের ডাল আনন্দীর মাথায় ফেলে আনন্দীকে আহত করার চেষ্টা করে সুপায়ন। কিন্তু এবারও ব্যর্থ হয়। কোনোভাবেই আনন্দীকে বিপদে ফেলা যাচ্ছে না। বারবার আদি এসে আনন্দীকে রক্ষা করছে। এদিকে আনন্দী পিকনিকের মাঝেই হাড়ি ফাটানোর খেলায় ডান্ডা দিয়ে হাঁড়িতে মারার বদলে ভুলবশত নন্দিনীর মাথায় মেরে দেয়। যার জন্য আবার নতুন করে অশান্তি শুরু হয়।
আরও পড়ুনঃ রুদ্রর বিনাশে সফলতার পথে রোহিত ফুলকি! রিকিকে গুটি করেই বিরাট চাল চললো নায়িকা!
এদিকে আনন্দীকে কিভাবে মেরে ফেলা যায় সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে বাগানের মধ্যে একটা গভীর গর্ত খুঁজে পায় সুপায়ন এবং তিতির। সেখানেই আনন্দীকে ফেলে তাকে মারার প্ল্যান করে তারা। আর সেই ফাঁদে ফেলার জন্যই সেই গর্ত অবধি টেনে নিয়ে যেতে হবে আনন্দীকে। এবারে দেখার অপেক্ষা, আগামী পর্বে কি বিপদ অপেক্ষা করছে আনন্দীর জন্য।

