পায়ের বদলে হাঁটু ছুঁয়ে নমস্কার! বাংলার শিক্ষা সংস্কৃতি ভুলে উচ্ছন্নে অভিনেত্রী কৌশানি!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন কৌশানি চক্রবর্তী (koushani Chakraborty)। অভিনয়ের পাশাপাশি বর্তমানে কৌশানি রাজনীতির ময়দানেও নেমেছেন। বেশ অনেক বছর ধরে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনয়ের থেকেও তাকে এখন বেশি রাজনৈতিক ময়দানেই সক্রিয় থাকতে দেখা যায়। এই কারণে অভিনেত্রীকে বেশ অনেকবারই কটাক্ষ সমালোচনার সম্মুখীন হতে হয়।

যদিও সেইসবে অভিনেত্রীর কিছুই যায় আসে না। সোশ্যাল মিডিয়া তো দারুন সক্রিয় থাকেন কৌশানি। মাঝেমধ্যেই তাকে বিভিন্ন ফটোশুটের ছবি, ভিডিও আপলোড করতে দেখা যায়। এছাড়াও অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে থাকার কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়াতে খবরের শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম।

কিছুদিন আগেই কৌশানীকে দেখা গেছে শিবপ্রসাদ এবং নন্দিনী পরিচালিত ছবি বহুরূপীতে অভিনয় করতে। ‘বহুরূপী’ প্রথম বাংলা ছবি হিসেবে ১০ কোটি টাকার আয় ছাড়িয়ে গেছে; বর্তমানে এর মোট আয় দাঁড়িয়েছে ১১.০৪ কোটি টাকা। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “বাঙালিদের থেকে যে ভালোবাসা আমরা পাচ্ছি, সেটা খুব গর্বের। বাড়ি থেকে দূরে থেকেও বাংলা ছবির স্বাদ তাঁরা পাচ্ছেন, এটাই তো কোথাও গিয়ে মানুষকে তাঁর শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।”

ছবিতে কৌশানির অভিনয় দর্শকদের নজর কেড়ে নিয়েছে। বেশ প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবে এবারে আবারো কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে। সম্প্রতি ‘বহুরূপী’ সিনেমার ১০০ দিন পূর্তিতে অভিনেত্রী কৌশানি মুখার্জি উপস্থিত হন বৃদ্ধা দর্শকদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর সেখানেই অনুষ্ঠানে তিনি বৃদ্ধাদের হাঁটুতে হাত দিয়ে নমস্কার করেন, যা বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই ব্যাপক ট্রোলিং হয়।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই ফের শোকের ছায়া! অভিনেত্রীর জীবনে বিরাট দুঃসংবাদ!

আমাদের বাংলা সংস্কৃতি অনুযায়ী যে কোন বয়োজ্যেষ্ঠদের সম্মান দেখানোর জন্য আমরা তাদের পা ছুঁয়ে প্রণাম করি। হাটু ছুঁয়ে প্রণাম করার রীতি বাঙালিদের নেই। অবাঙালিরা এই নিয়ম পালন করে, তাই কৌশানি এই ধরনের কাজ করায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। যদি এখনও মুখ খোলেনি অভিনেত্রী।

Back to top button