আনন্দীর ক্ষতি করতে গিয়ে বিপাকে তিতির! ঢাল হয়ে দাঁড়ালো আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দীকে বিপদে ফেলতে নতুন প্ল্যান করে সুপায়ন এবং তিতির। আনন্দী বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করার প্ল্যান করে। সুপায়ন ভাবে এটাই সুযোগ আনন্দীকে শেষ করার, তাই তিতিরকে নিয়ে প্ল্যান করে ফেলে।

পরের দিন যখন সবাই পিকনিকে যাওয়ার জন্য রওনা হয় ঠিক তখন তিতির আবার মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। এদিকে আদি বুঝতে পারে না যে তিতির এগুলো নাটক করছে। কিন্তু আনন্দী তো ভালোই বুঝতে পারে তিতিরের এই নাটক। আর আনন্দীর ক্ষতি করার জন্যই তো তিতির এসব করছে।
আনন্দী আজকের পর্ব ১৬ জানুয়ারি (Anondi Today Episode 16 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পিকনিক যাওয়ার সময় থেকে একের পর এক অশুভ লক্ষণ দেখে ভয় পেয়ে আছে ঠাম্মিরা। এদিকে তিতির এবং সুপায়ন মিলে প্ল্যান করছে কিভাবে আনন্দীকে পুরোপুরি ভাবে শেষ করে দেওয়া যায়। এদিকে আদি তো আনন্দীকে একা একা আগুনের কাজ পর্যন্ত করতে দিচ্ছে না। সেটা দেখে আরো রেগে যায় তিতির।
এরপর সুপায়ন এসে তিতিরকে একটা কেমিক্যালের শিশি দিয়ে বলে কড়াইতে ছড়িয়ে দিতে যাতে আনন্দী সেটা জল দিয়ে ধুতে গেলে সেখানে আগুন লেগে যায়। এরপর তিতির আনন্দীকে কড়াই ধুয়ে আনার জন্য বলে এবং সেই সুযোগে কড়াইতে ওই কেমিক্যাল মিশিয়ে দেয়। এরপর আনন্দী যখন জল দিয়ে করায় ধুতে যাবে ঠিক তখনই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
আদি আনন্দকে সেই বিপদ থেকে কোনো রকমের উদ্ধার করে। আর সুপায়ন তিতিরের প্ল্যান ফেল করে। এদিকে পিকনিকের জায়গায় একজন সাধুবাবা এসে হঠাৎ করে বিপদের আশঙ্কা জানিয়ে যায়। সবাইকে সেখান থেকে চলে যেতে বলে সবাই তো সেই কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায়। তনুশ্রী, সুমনা সবাই সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে কিন্তু আনন্দী ভূতে বিশ্বাস করে না তাই সেই সবাইকে দিনের বেলা সেখানে মজা করে ফিরে যাওয়ার অনুরোধ করে।
আরও পড়ুনঃ “মেয়ের জন্মের পর যা হয়েছে, ভুলে যেতে চাই!”- কি হয়েছিল অভিনেতার সদ্যোজাত কন্যার সঙ্গে? মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়!
আর এই সুযোগটাকে কাজে লাগায় সুপায়ন। এভাবে ভৌতিক কাণ্ডে আনন্দীকে গায়েব করে দেওয়া যাবে। আর তিতির এবং তার দিকে কেউ সন্দেহ করবে না। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী এপিসোডে আনন্দীর জন্য ভয়ংকর বিপদ অপেক্ষা করছে। এবার দেখার অপেক্ষা কি হতে চলেছে আনন্দীর সাথে আগামী পর্বে।

