“মেয়ের জন্মের পর যা হয়েছে, ভুলে যেতে চাই!”- কি হয়েছিল অভিনেতার সদ্যোজাত কন্যার সঙ্গে? মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়!

এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও কাঁপাচ্ছেন অভিনেতা। এছাড়াও OTT প্লাটফর্মেও বেশ জাঁকিয়ে বসেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয় পাশাপাশি হিন্দি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে শাশ্বত বিদ্যা বালান (Vidya Balan), সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর মত বড় বড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।

কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন শাশ্বত চ্যাটার্জী। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন বছরের পর বছর ধরে। ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করেছেন তিনি।

ছোট পর্দার হাত ধরেই অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন। ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ এর মতন সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি এখন টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন। অভিনেতাকে এতদিন আমরা পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি।

তবে বর্তমানে আমরা তাকে নেগেটিভ চরিত্রেও পাচ্ছি। বরাবরই অভিনেতা নিজের চরিত্রগুলি নিয়ে সচেতন। একই ধরনের চরিত্র করতে কোনদিনও পছন্দ করেন না। তাই নানারকম ভাবে পর্দায় আমরা তাকে বিভিন্ন সময়ে পেয়েছি।

সম্প্রতি সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কথা বলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন যেদিন তার ঘরে তার কন্যা সন্তান জন্ম নিয়েছিল সেই দিনটা ছিল অভিনেতার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। জীবনের ওই দিনটা তিনি কোনদিনই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ঘর থেকে উদ্ধার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগীর ঝু’লন্ত দেহ! কি হয়েছিল তার?

সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন “আমার সন্তান প্রিম্যাচিউরড হয়েছিল কিন্তু কলকাতা শহরের যে নামই নার্সিংহোমে আমার মেয়ের জন্ম হয়েছিল সেখানে ডাক্তাররা এটা জানতেন যে নার্সিংহোমে ইনকিবিউটর এবং অ্যাম্বুলেন্স কোনটাই নেই। তা সত্ত্বেও আমার সন্তানকে ওখানে ডেলিভারি করানো হয়। তারপর আমাকে বলা হল সল্টলেকের একটি হাসপাতালে ইনকিবিউটর আছে। আর সেই সময় রাসবিহারী থেকে ভরা ট্রাফিক পেরিয়ে আমাকে সেখানে যেতে হয়। আমি গাড়ি চালাচ্ছি, পিছনে ডাক্তার নার্স। নার্সের কোলে আমার মেয়ে। ওইদিনটা আমি কোনদিনও ভুলতে পারব না। আর এটা যেন কাউকে ফেস করতে না হয়।”

Back to top button