বিরাট দুঃসংবাদ! ঘর থেকে উদ্ধার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগীর ঝু’লন্ত দেহ! কি হয়েছিল তার?

বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের হলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে আসছে। সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবারো শুরু হতে চলেছে এই শো।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই জি বাংলায় পর্দায় সম্প্রচিত হচ্ছে এই শো। দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। তবে এবারে ডান্স বাংলা ডান্সেও জনপ্রিয় প্রতিযোগীর সাথে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। কেউ ভাবতেই পারেনি বছরের শুরুতেই এমন একটা ঘটনা ঘটবে।
ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নাবালিকার মৃ’তদেহ। ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদপাড়া এলাকায়। স্থানীয় কয়েকজন যুবক তাঁকে প্রতিদিন উত্ত্যক্ত করত এমনই চাঞ্চল্যকর দাবি পরিবার ও স্থানীয়দের। ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
২০১৬ সালে ডান্স বাংলা ডান্স শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, তারপর গ্র্যান্ড ফাইনাল অবধি পৌঁছেছিল বনগাঁর ওই নাবালিকা। তারপর থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দৌলতে তার নামডাকও বেশ ছড়িয়ে পড়ে। ওই নাবালিকার বাবা মা অভিযোগ করে নানাভাবে ভয় দেখানো হত, কথা না শোনা হলে ফোনে হুমকি দেওয়া হত। তিন যুবকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গুরুতর য’খন সাইফ আলী খান! নিজের বাড়িতেই ছুরি দিয়ে কো’পানো হলো অভিনেতাকে!
গতকালও তারা ওই নাবালিকাকে উত্তপ্ত করে এবং কটু কথা বলে। এরপরই তার দেহ উদ্ধার হয়। তবে ঘটনার আগে পর্যন্তও হাসিখুশি ছিল সে। হঠাৎ করে কীভাবে এই ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না কেউই৷ তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে বলে দাবি পরিবারের৷

