রাজনীতিতে নেমে হারিয়েছেন মানবিকতা! কথা রাখেননি দেব! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং!

বরাবরই নিজের গান এবং সাধারণ জীবন যাপনের জন্য খবরের শিরোনামে বারবার উঠে আসে যার নাম সেই অরিজিৎ সিং (Arijit Singh)। আসলেই যে মানুষটা কতটা ভালো সেটা বারবার প্রমাণ করেছেন তিনি। নিজের স্বভাব, কাজ কর্মের মাধ্যমে বারবার সকলের কাছে উদাহরণ তৈরি করেছেন। গানের জগতে (Music Industry) তো বটেই তার বাইরেও অরিজিৎ নিজের স্বভাবের জন্য দর্শকের মন জয় করেছে।
এবারে আরো একবার। তারা কাজের জন্য সকলেই প্রশংসা করছে গায়কের। কথা দিয়ে কথা রাখা কাকে বলে সেটা বুঝিয়ে দিলেন অরিজিৎ। বরাবরই সাধারণ মানুষের বিপদে ঝাপিয়ে পড়তে দেখা গেছে অরিজিৎকে। বহুবার সাহায্যপ্রার্থী ভক্তদের পাশে এসে দাঁড়িয়েছেন অরিজিৎ। এবারেও তার অন্যথা হলো না।
আমরা প্রত্যেকেই জানি, রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস। গত জানুয়ারি মাসে তাদের কোল আলো করে আসে অস্মিকা। কিন্তু তার বয়স যখন চারমাস, তখন চিকিৎসকরা জানান, বিরল রোগে আক্রান্ত অস্মিকা।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি’। এই রোগের টাইপ-ওয়ানে আক্রান্ত ওই শিশুকন্যা। এই জটিল রোগে শরীরের নির্দিষ্ট কিছু বৃদ্ধি থমকে যায়। ‘জোলজেন্সমা’ নামে একটি বিশেষ ইনজেকশন দিয়ে এই রোগের উপশম সম্ভব। কিন্তু তা সুদূর আমেরিকা থেকে আমদানি করতে হবে। সামগ্রিক চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ কোটি টাকা। তাই সবার কাছে সাহায্য চাইছে নিরুপায় বাবা মা।
এবারে এই অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং। অরিজিৎ কথা দিয়েছিলেন বাচ্চাটিকে সাহায্য করবেন। আর সেই কথাই রেখেছেন তিনি। যেখানে বড় বড় অভিনেতা রাজনীতিবিদরা মুখ ফিরিয়ে নিয়েছেন কথা দিয়েও কথা রাখেননি, সেখানে অরিজিৎ সিং এর মতন গায়ক কথা রেখেছেন এবং বুঝিয়ে দিয়েছেন আসলেই প্রকৃত মানুষ কাকে বলে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিয়ের এক বছর হওয়ার আগেই বিচ্ছেদের পথে অনুপম প্রস্মিতা?
সন্তানের সুস্থতার জন্য বাচ্চাটির বাবা-মা বড় বড় সেলিব্রেটিদের কাছে তারা সাহায্য চাইছে। ইতিমধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও কথা রাখেননি দেব। এই নিয়ে কিছুদিন আগে তোলপাড় হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এসে একজন মহিলা দেবের নামে এমন অভিযোগ করেছিলেন।

