বিরাট দুঃসংবাদ! বিয়ের এক বছর হওয়ার আগেই বিচ্ছেদের পথে অনুপম প্রস্মিতা?

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।
২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর অনুপম রায়ও ২০১৪ সালে বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে। বিয়ের আগে বেশ কয়েক বছর তারা সম্পর্কে ছিলেন। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পরেই প্রশমিতার সঙ্গে আইনিভাবে বিয়ে সারেন গায়ক। দুজনের একই পেশা হওয়ার কারণে আগে থেকেই পরিচয় ছিল তাদের মধ্যে।

কিন্তু এবারে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই বিচ্ছেদের গুঞ্জন উঠেছে এই জুটিকে নিয়ে। অনুপম রায়ের একটি পোস্টে তাদের বিচ্ছেদের আভাস পাচ্ছেন নেটিজেনরা। কি এমন লিখলেন অনুপম রায় তার পোস্টে, যার কারণে এমন সন্দেহ হচ্ছে জনপ্রিয় জুটিকে নিয়ে?
সম্প্রতি অনুপম রায় নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন নিজের এবং প্রশ্মিতার। ছবিতে লালা বাঙালী কায়দায় পরা ধুতি, লাল পাঞ্জাবি ও সঙ্গে চাদর নিয়ে একবারে ‘বাঙালী বাবু’র বেশে ধরা দিয়েছেন অনুপম। অন্যদিকে প্রশ্মিতার পরনে ছিল সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। ছোট্ট টিপ, হালকা মেকআপে সেজে উঠেছিলেন গায়িকা। সাথে প্রশ্মিতার কানে ছিল ঝোলা দুল, আর হাতে ঘড়ি। এই সুন্দর ছবি শেয়ার করে অনুপম ক্যাপশনে লেখেন, ‘কোথা থেকে এত সমস্যা বল হতে থাকে আমদানি? যদি বা একটা মেটে আর একটা ছুড়ে মারে ফুলদানি! তখনই জীবনে তুমি দেখা দাও ভালবাসা সন্ধানী …।’
আসলে এটি তাঁর ও প্রশ্মিতার সদ্য মুক্তি প্রাপ্ত একটি গান। গানটি মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’ ছবির। তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন অনুপমের লুক দেখে মন্তব্য করেছেন, ‘উত্তমকুমার ও সৌমিত্র চট্টপাধ্যায়ের পর একমাত্র হ্যান্ডসাম বাঙালি।’ আর একজন অনুপমের ক্যাপশন দেখে বেশ হতভম্ব হয়ে লিখেছেন, ‘আবার সমস্যা হল নাকি?’ গায়কের আর এক অনুরাগী অনুপমের আগের সম্পর্কের রেশ টেনে লেখেন, ‘যা চলে যায় তা ভালোর জন্য যায়, আর যা আসে তা ভালোই আসে।’
আরও পড়ুনঃ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়!’, বিস্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়
প্রসঙ্গত, ২০২১ সালে অনুপম রায়ের দ্বিতীয় বিয়ে ভাঙে পিয়া চক্রবর্তীর সঙ্গে। একসঙ্গে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন তাঁরা। সেই সময় থেকেই সম্পর্ক। তবে ২০২৩ সালের শেষে পিয়া বিয়ে করেছেন গায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর প্রাক্তন স্ত্রীর বিয়ের মাস তিনেকের মধ্যেই প্রশ্মিতার সঙ্গে ২০২৪-এ তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন অনুপম। বছর খানেক সম্পর্কে থাকার পর, দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা আইনি বিয়ে সারেন।
View this post on Instagram

