মিথ্যে খু’নের বোঝা আর নয়! সামনে এলো খু’নের আসল রহস্য! এবার বদলা নেবে রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে টগর ঈশিতাকে মারতে যাবে তখন সঙ্গে সঙ্গে চলে আসে ফুলকি। ফুলকি এসে ঈশিতাকে বাঁচিয়ে নেয়। ফুলকি পুলিশ অফিসারকে বলে এই টগর খুন করার চেষ্টা করছিল ঈশিতাকে এবং নিজের আসল পরিচয় দেয় ফুলকি। তারপরেই ওই পুলিশ অফিসার টগরকে জেরা করতে থাকে। টগর তো কিছুতেই স্বীকার করে না যে রুদ্রর লোক তাকে ঈশিতাকে খুন করতে পাঠিয়েছে।

Phulki Today Episode 14 January

নাচের দলে মিশে থাকা রুদ্রর লোক পালাতে যাবে তখনই তাকে ধরে ফেলে রোহিত। আর দেখতে পায় ঢোলের ভিতরে করে অস্ত্র নিয়ে এসেছিল ওই লোকটি। এদিকে ঈশিতা ফুলকির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তারপর তাকে নিয়ে গিয়ে বলে রোহিতের বড় দাদা তথার মৃত্যুর পেছনে রুদ্রর হাত আছে। এমনকি রোহিতের বক্সিং জগৎ থেকে ছিটকে যাওয়ার পেছনেও রুদ্র রয়েছে। ফুলকি রাতের বেলা রোহিতকে এই সমস্ত ঘটনা খুলে জানায়। রোহিত ফুলকির কথা বিশ্বাস করে না।

ফুলকি আজকের পর্ব ১৫ জানুয়ারি (Phulki Today Episode 15 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকির কোন কথা বিশ্বাস করতে চায় না রোহিত। এদিকে ফুলকিদের কথা আড়াল থেকে বাইরে দাঁড়িয়ে শুনে নেয় রোহিতের জেঠু এবং তিনিও নিজের কানকে বিশ্বাস করতে পারেনা। এদিকে রোহিত বারবার বলতে থাকে তার ভুলের জন্যই তার দাদা মারা গিয়েছে। ফুলকি মনে মনে ভাবতে থাকে ঈশিতা যখন রুদ্রর নামে এত বড় কথা বলেছে তখন রুদ্র নিশ্চয়ই এর সাথে কোন না কোন ভাবে জড়িত রয়েছে। এই আসল সত্যিটা ফুলকিকে খুঁজে বের করতেই হবে।

এদিকে হৈমন্তী তো রুদ্রর কোনো দোষ দেখতেই পায়নি। তার কাছে সবসময় রোহিত এর ফুলকি ভুল। আর রোহিত এদিকে জেঠিমার কথা ভেবেই ফুলকিকে এসব কথা সবাইকে জানাতে না করে। কারণ তিনি রুদ্রকে খুব ভালোবাসে, আর এই কথা জানতে পারলে তিনি একেবারে ভেঙে পড়বেন।

আরও পড়ুনঃ “এখন তো চুমুর ছবিও প্রকাশ্যে চলে আসে, কটাক্ষ আটকাবেন কী করে?” – সরাসরি শুভশ্রীকে আক্রমণ করলেন দেব!

এরপর পরের দিন রোহিত হালকা হতে একা একাই ফুলকিকে ছাড়া মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। বাড়িতে আসার পর ফুলকি বেশ বুঝতে পারে রোহিতের মন এখনো ভালো নেই। তার কাঁধে বহু বছর ধরে একটা মিথ্যে বোঝা চেপে রয়েছে। অন্যদিকে তমালও ঈশিতার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার অনেক পুরনো হিসেব বাকি রয়েছে ঈশিতার সঙ্গে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button