৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে অন্য নারীতে মত্ত! পালন করেননি বাবার কর্তব্য! একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে কুমার শানু!

বলিউড তথা টলিউড সঙ্গীত জগতের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম একজন হলেন কুমার শানু (Kumar Sanu)। কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। শানুর বাবা ছিলেন পশুপতি ভট্টাচার্য। একজন কণ্ঠশিল্পী এবং সুরকার ছিলেন তিনি। তবুও নিজের ক্যারিয়ার গড়ে তুলতে স্ট্রাগল করতে হয়েছে শানুকে। কুমার শানু (Kumar Sanu) ১৯৮৩ সাল থেকে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন। তিনি ১৯৯০-এর দশকে খ্যাতি অর্জন করেন আশিকী ছবিতে গানের মাধ্যমে এবং বলিউডের অন্যতম বিশিষ্ট কণ্ঠে পরিণত হন। অগণিত হিট গানে তার কণ্ঠ শুনেছি আমারা।

ব্যক্তিগত জীবনে শানু প্রথম বিয়ে করেন ১৯৮০-এর দশকে রিতা ভট্টাচার্যকে। প্রথম পক্ষের স্ত্রীর তিনটি সন্তান ছিল – জিকো, জাসি এবং জান কুমার সানু। ১৯৯৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। সানু পরে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের দুটি কন্যা রয়েছে- শ্যানন এবং অ্যানাবেল কুমার শানু। শ্যানন একজন বলিউড প্লেব্যাক গায়ক, ছোট মেয়ে একজন গীতিকার এবং লেখক।

kumar sanu

একসময় জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে তাঁর প্রেমের জল্পনায় মুখর ছিল গোটা বলিউড। তার গানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মীনাক্ষী। সেই সময় কিন্তু কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু। এছাড়াও কুমার শানুর সঙ্গে প্রেমের কারণে বেশ চর্চায় ছিলেন কুনিকা সদানন্দ। সেটা ছিল ১৯৯৩ সাল। একাধিকবার নানান প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন শানু। কিন্তু এসবের প্রভাব পড়তে দেননি নিজের ক্যারিয়ারে।

কুমার শানুর সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে প্রেমের কারণে। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে অভিনেত্রীর সঙ্গে মুখোমুখি হন শানু, আর তারপরই নাকি প্রেম হয়। এই জুটি তিন বছর ধরে ডেট করেছিল যার ফলস্বরূপ রিতা কুমারকে ডিভোর্স দেন গায়ক। সেইসময় ছিল ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রিতা।

আরও পড়ুনঃ ‘পুলিশ দাদা, ও পুলিশ দাদা!’ শত্রু সিনেমার মাস্টার তাপুকে মনে পড়ে? জানেন এখন কোথায় আছেন তিনি?

বিগ বসে-র ঘরে থাককলীন শানুর প্রথম পক্ষের সন্তান জানকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছে। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেইবড় হয়েছি’।

Back to top button