বয়সে ছোট অভিনেতার সঙ্গে প্রেম! তারপরেই অকাল মৃ’ত্যু! কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

অভিনয় জগতে এসে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন (Actor-Actress) যারা একে অপরের প্রেমে পড়েছেন। টলিউডের (Tollywood) সেরকমই এক জুটি ছিল একসময়। বয়সে ছোট অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীকে। কারণ সেই সময় বয়সে ছোট অভিনেতার সঙ্গে প্রেম করা মানে ভীষণ সাহসিকতার ব্যাপার।

একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী। সেই সময় টলিউড কাঁপিয়ে বেরিয়েছিলেন অভিনেত্রী। নিজের রূপে সকলের মন খুব সহজেই জয় করে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী? অভিনেত্রী নিজে মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। যদিও ডাক্তারিকে পেশা হিসাবে বেছে নেননি, অভিনয় জগৎকে ভালোবেসেছিলেন।

টলিপাড়ার এক জনপ্রিয় নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, কাজের সূত্রেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সে যুগে বয়সে ছোট হিরোর সঙ্গে নায়িকার প্রেম খুবই বিরল ঘটনা। তা নিয়ে কম গুঞ্জন হয়নি। অভিষেকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই অভিনেত্রী। যদিও তাঁদের প্রেম বেশি দিন টেকেনি।

১৯৭২ সালে ‘স্ত্রীরপত্র’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। ডাক্তারবাবু’ ছবিটি নায়িকার মোড় ঘুরিয়ে দেয়। তারপর হঠাৎই এক ছবির শুটিং করতে করতে ১৯৯৪ সালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হেপাটাইটিস বি-এ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী।

Abhishek Chatterjee

খুব অল্প সংখ্যক ছবিতে কাজ করলেও দর্শকের নজর কেড়েছিলেন নায়িকা। ওই সময় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই ছিলেন অভিনেত্রী। ঠোঁটের উপর একটা বড় তিল। মেদহীন চেহারা। তবে অকালেই চলে গেলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ অবশেষে আনন্দীর জীবনে হলো সত্যের জয়! আদির সামনেই টেনে ছিঁড়ে দিল তিতিরের মুখোশ!

Back to top button