উদ্ধার শিল্পীর ঝু’লন্ত দেহ! আ’ত্মহত্যা করলেন ফসিলস ব্যান্ডের অন্যতম সদস্য!

যায়। আর গানের জগতে একটি বিরাট অংশ হলো বাংলা গানের ব্যান্ড। বাংলা গানের জনপ্রিয় ব্যান্ড (Famous Band) গুলির মধ্যে অন্যতম হলো চন্দ্রবিন্দু (Chandrabindu), ফসিলস (Fossils), ভূমি সহ আরও বেশ কয়েকটি ব্যান্ড।

এই সবকটি ব্যাপক জনপ্রিয় গোটা বাংলা জুড়ে। বাংলা গানের এই ব্যান্ড গুলির বয়স অনেক। দীর্ঘ কয়েক বছর ধরেই এই ব্যান্ড গুলি নিজেদের গান দিয়ে দর্শকদের মন জয় করে আসছে। রুপম ইসলাম ১৯৯৮ সালে ব্যান্ডটি গঠন করেন।

এত বছর বাদেও রমরমিয়ে চলছে এই ব্যান্ড। তবে এরই মাঝে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। বছরের শুরুতেই এমন একটা ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। একদিকে ১২ই জানুয়ারি শো করছে ফসিলস অন্যদিকে ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস করলেন আত্মহত্যা। নেই ব্যান্ডের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন চন্দ্রমৌলি।

Bassist

মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটের ভাড়া বাড়িতে থাকতেন শিল্পী। সেখান থেকেই উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। বর্তমানে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। বেসিস্টের ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তাঁর বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ ঐতিহাসিক! দিতিপ্রিয়ার কামব্যাক সিরিয়ালে বড় পরিবর্তন! প্রোমো আসার পরেও বদলে যাচ্ছে সবকিছু!

গোলক ব্যান্ডের লিড ভোকালিস্ট মহুল। তিনি জানিয়েছেন ‘আজ সকাল ১১টা থেকে আমি ওকে ফোন করছিলাম। কিন্তু কোনও জবাব পাইনি। চিন্তিত হয়ে পড়ে এক বন্ধুকে নিয়ে ওর বাড়ি আসার সিদ্ধান্ত নিই, এসে দেখলাম ও আর নেই! এটা বাংলার মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি’। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত, একটানা ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। রূপম-পত্নী রূপসা জানিয়েছেন, ‘কল্যাণীতে শো করতে যাওয়ার পথে আমাদের কাছে এই খবরটা আসে। ১৫ বছর ও আমাদের সঙ্গে ওখানে পারফর্ম করেছে। ব্যান্ডের প্রত্যেক সদস্য ভেঙে পড়েছে,রূপম বিধ্বস্ত।’

Back to top button