ঐতিহাসিক! দিতিপ্রিয়ার কামব্যাক সিরিয়ালে বড় পরিবর্তন! প্রোমো আসার পরেও বদলে যাচ্ছে সবকিছু!

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) একটি অন্যতম জনপ্রিয় এবং সবার পছন্দের মুখ হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। একদম ছোট্টবেলায় এই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। তখন থেকেই দর্শকদের বিনোদন উপহার দিয়ে আসছেন এই অভিনেত্রী। বিনোদনের প্রত্যেকটি মাধ্যমেই রয়েছে তার অবাধ চলাচল।

টেলিভিশন থেকে শুরু করে বড়ো পর্দা এবং ওটিটি (OTT), সবেতেই দাপিয়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া। জি বাংলার পর্দায় এক সময় রাণী রাসমণি ধারাবাহিকের রাণীমার চরিত্রে অভিনয়ের করে সবার প্রিয় রাণী হয়ে উঠেছিলেন তিনি। এখনো অনেক মানুষ তাকে ওই নামেই বেশি চেনেন। ওই অল্প বয়সে এমন একটি গম্ভীর এবং কঠিন চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছিলেন তিনি।

তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে তাকে আর টেলিভিশনের পর্দায় দেখতে পাননি দর্শক মহল। অন্যান্য মাধ্যমগুলিতেই অভিনয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার আরও একবার প্রধান চ্যানেলে ফিরতে চলেছেন অভিনেত্রী। মাঝে একবার শোনা যায় তিনি ফিরছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বড় রুপার চরিত্রে কিন্তু পরবর্তীতে জানা যায় সেই চরিত্রে তাকে দেখা যাবে না। জি বাংলার হাত ধরেই অভিনেত্রীর উত্থান হয়েছিল। আবার এই এত বছর পর জি বাংলার পর্দাতেই ফিরছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই অভিনেত্রীর আসন্ন ধারাবাহিকের প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছিল জি বাংলার পর্দায়। প্রথম প্রচার ভিডিওতে সেই ধারাবাহিকের নাম ছিল তোমাকে ভালোবেসে। কিন্তু পরবর্তীতে সেই ভিডিও ডিলিট করে দেয় জি বাংলা। সম্প্রতি ওই একই প্রচার ভিডিও আবারো সম্প্রচার করেছে চ্যানেল। তবে অবাক করা বিষয় হলো এবার আর ধারাবাহিকের নামটি পর্দায় ফুটে উঠছে না।

আরও পড়ুনঃ এত ছোটো বয়সেই অসাধ্য সাধন! চমকে দিলেন মানসী পুত্র মেঘ! হয়ে উঠলেন মায়ের যোগ্য সন্তান!

জানা যাচ্ছে পরিবর্তিত হয়েছে এই ধারাবাহিকের প্রোডাকশন হাউজ। অর্থাৎ পূর্বে যে প্রোডাকশন হাউজের তরফে এই ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার কথা ছিল সেই হাউস থেকে আর সম্প্রচারিত হবে না। ফলে এই ধারাবাহিকের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে আর তার মধ্যে একটি হল ধারাবাহিকের নাম। তবে এখনো অবধি চ্যানেল এবং প্রোডাকশন হাউস ঠিক করে উঠতে পারেনি এই ধারাবাহিকের নতুন নাম কি হবে। ফলস্বরূপ এই মুহূর্তে নতুন প্রচার ভিডিওতে ধারাবাহিকের নামটি দেখানো হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নাম নিয়ে সম্প্রচারিত হবে ধারাবাহিকের পরবর্তী প্রচার ভিডিও। অভিনেত্রীকে আবারো নতুন রূপে ধারাবাহিকের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শক।

Back to top button