হাতে আর মাত্র ৮ দিন! তারপরেই ছাদনাতলায় রুবেল শ্বেতা! সেটে জমিয়ে চলছে আইবুড়ো ভাত পর্ব!

ধারাবাহিক (Television Serial), ছবিতে কাজ গিয়ে একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। সেরকমই জনপ্রিয় এক ধারাবাহিকে কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন শ্বেতা রুবেল। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি (Jamuna Dhaki) তে জুটি বেঁধেছিলেন শ্বেতা রুবেল (Sweta-Rubel)। সেই ধারাবাহিকের সেটে একে অপরের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আর সেই প্রেম পরিণতি পেতে চলেছে আর কয়েক দিনের মধ্যে।

হাতে আর মাত্র ৮ দিন, তারপরেই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সেই দিন। যার জন্য শ্বেতা রুবেলের ভক্তরা এতদিন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে চলছে আইবুড়ো ভাতের পর্ব। জমিয়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের থেকে আইবুড়োভাত খাচ্ছে দুজনে।

প্রত্যেকেই তাদের প্রিয় মানুষের কাছে বিয়ের আগে এই আইবুড়ো ভাত খেয়ে থাকেন। তাতে বাদ যান না সেলিব্রেটিরাও। বিয়ের আগে শ্বেতা রুবেলও জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছে তাদের কাছের মানুষদের তরফ থেকে। কিছুদিন আগেই রুবেল আইবুড়োভাত খেয়েছেন নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে। এলাহী আয়োজনের মাধ্যমে হয়েছে রুবেলের আইবুড়োভাত।

এবারে পালা শ্বেতার। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে হল শ্বেতার আইবুড়োভাত পর্ব। ধারাবাহিকের সকল কলাকুশলীরা মিলে শ্বেতাকে সাজিয়ে গুছিয়ে পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে দিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মারাত্মক দূর্ঘটনার শিকার পুষ্পা ২ এর শ্রীবল্লি! বন্ধ হলো ছবির শুটিং!

ছবিতে দেখা যাচ্ছে গলায় ফুলের মালা, মাথায় টোপর পড়ে জমিয়ে আইবুড়ো ভাত খেলেন শ্বেতা। অনস্ক্রিন বর, সতীন, ননদ আর শাশুড়ি সকলে মিলে উপস্থিত ছিলেন। শ্যামলীর অনস্ক্রিন ননদ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী সেই ছবি শেয়ার করে লেখেন, ‘দিদির আইবুড়ো ভাত।’

Back to top button