মায়ের পেটের দাদাই হয়ে উঠলো চ’রম শ’ত্রু! দাদার জন্যই সর্ব’নাশের মুখে আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদি আনন্দী দুজনে সব প্রমাণ রেকর্ড করে নেয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সুপায়নের মুখ থেকে সমস্তটা স্বীকার করানো যাচ্ছে ততক্ষণ কিছুই প্রমাণ করা যাবে না। এরপর দুজনে সেখান থেকে বেরিয়ে ছদ্মবেশ বদলে নেয়। আর তাদের দেখে ফেলে আনন্দীর দাদা বৌদি। পরেরদিন ছদ্মবেশে দুজনে নার্সিংহোম যায়। আর সুপায়নকে লোভ দেখিয়ে তার মুখ থেকে সব সত্যি বলিয়ে নেয়।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 9 January, আনন্দী আজকের পর্ব ৯ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ১০ জানুয়ারি (Anondi Today Episode 10 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুপায়নের মুখ থেকে সব সত্যি রেকর্ড করে নিয়ে বেরিয়ে আসে আদি ও আনন্দী। এদিকে ওই রান্নার ঠাকুর লাহিড়ী বাড়ি থেকে পালিয়ে সমস্ত সত্যি বলে দেয় ভেন্ডারের লোককে। আর ঐ লোকটিও সুপায়নকে সব জানিয়ে দেয়। সব জানতে পেরে তো সুপায়ন খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে আদিরা যখন প্রমাণ নিয়ে বেরোচ্ছিল ঠিক তখনই আনন্দীর দাদা এসে পেনড্রাইভ নিয়ে পালিয়ে যায়। আনন্দীরা দৌড়েও ধরতে পারে না তাকে। এদিকে আকাশের মুখ ঢাকা ছিল বলে আনন্দীরা চিনতে পারে না।

এরপর রাতের বেলা আকাশ সুপায়নকে ফোন করে সবটা বলে আর তার বদলে ৫ লাখ টাকা চায়। এদিকে সুপায়ন প্রথমে ধরতে না পারলেও পরেরদিন ঠিকই বেরিয়ে পরে আকাশের সাথে দেখা করতে। এদিকে বাড়িতে মেডিনেসের সাফল্যের জন্য লাহিড়ী বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। বিজয়াকে সেই পার্টির সব আয়োজন করতে আদেশ করে আদির বাবা। এদিকে আনন্দী যখন বাড়ির বউদের হয়ে কথা বলে তখন তাকে থামিয়ে দেয় বিজয়া।

আরও পড়ুনঃ নতুন বছরে নতুন সর্বনাশ! পাগল হয়ে গেলেন নায়িকা! মতের অমিল হওয়ায় শাশুড়ি মাকে কা’মড়ে দিলে অভিনেত্রী!

তারপর পরের দিন যখন সুপায়ন আকাশের থেকে প্রমাণ লোপাট করতে যায়। আদি আনন্দী তাকে ফলো করতে থাকে। এদিকে সুপায়ন গিয়ে আনন্দীর দাদাকে দেখে অবাক হয়ে যায়। তারপর টাকার বিনিময়ে পেনড্রাইভ নিয়ে নেয় আকাশ। এদিকে আনন্দীরা হাতের নাগালে এসেও ধরতে পারে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button