বিরাট দুঃসংবাদ! বিদায় নিলো ১৮ বছরের সঙ্গী! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন শন বন্দ্যোপাধ্যায়!

প্রতিদিনই নতুন নতুন দুঃসংবাদের খবর সামনে আসছে। অভিনেতা-অভিনেত্রীদের জীবনে নেমে আসছে একের পর এক দুর্ঘটনা। এবারে সেরকমই আরো এক অভিনেতার জীবনে বড় বিপদ নেমে এলো। টেলিভিশন জগতের (Television Industry) জনপ্রিয় অভিনেতা তিনি। বহু জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুরু থেকেই বেশিরভাগ ধারাবাহিকে তাকে প্রধান নায়ক চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে।
জনপ্রিয় অভিনেতার জীবনে দুঃসংবাদ
নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের ভালবাসা পেয়েছেন অভিনেতা, পেয়েছেন প্রচুর সম্মান। কিন্তু আজ সেই অভিনেতার জীবনে এত বড় দুঃসংবাদ। অভিনেতার ভক্তরা, অভিনেতার জীবনের এই দুঃসংবাদের কথা কিছুতেই মেনে নিতে পারছে না। ভক্তরা বেশ মুছরে পড়েছেন অভিনেতার জীবনের এই ঘটনা শুনে।

জনপ্রিয় সেই অভিনেতা হলেন শন ব্যানার্জি। বিভিন্ন ধারাবাহিককে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বিভিন্ন রকম চরিত্রে বারবার ধরা দিয়েছেন তিনি। সিরাজের বেগম, এখানে আকাশ নীল এর মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাই ধারাবাহিকে অভিনয় করতে।
জনপ্রিয় সেই অভিনেতার জীবনেই নেমে এলো বড় দুঃসংবাদ। প্রিয়জনকে হারালেন অভিনেতা। বুধবার দিদিমা, সুপ্রিয়া দেবীর জন্মবার্ষিকীতেই প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন শন। সেই খবর নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন শন। কিছুতেই এই ঘটনা মানতে পারছেন না।
আরও পড়ুনঃ কোর্ট পর্যন্ত রুদ্রকে টেনে আনল ফুলকি! শয়তানকে যোগ্য শাস্তি দিতে ফাঁদ পাতল নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব!
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রাণের চেয়েও প্রিয় পোষ্য, কোকোর মৃত্যুর খবর জানিয়েছেন শন। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আজ সকালে কোকো আমাদের ছেড়ে চলে গেল। আমার হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে, যা কোনওদিন ভরবে না।’ অভিনেতা আরও লেখেন ‘আমার ঘর ফাঁকা, হৃদয়ও খাঁ খাঁ করছে। কাকতালীয়ভাবে আজ দিদিমার ৯১তম জন্মবার্ষিকী। এই দিনেই কোকো চলে গেল, হয়ত ওরা ফের মিলিত হয়েছে, হয়ত ওরা আরও ভালো কোনও জায়গায় আছে। এর জন্যই মনে হয়, সব ঘটনার পিছনেই কোনও কারণ থাকে’।
View this post on Instagram

