কষ্ট করলে কেষ্ট মেলে! প্রমাণ করলো ‘পুতুল’! চলচ্চিত্র জগতে পা রাখতেই অস্কার!

আবারও খবরের শিরোনামে পরিচালক ইন্দিরা ধরের (Director Indira Dhar) ছবি “পুতুল” (Putul)। কিছুদিন আগে এই ছবিতে ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গাওয়া জনপ্রিয় গান ইতি মা অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছিল। এই গান অস্কারের নজর কেড়েছিল, যদিও শেষ মুহূর্তে তা প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায়। তবে এবার আরও একবার সেরা ছবি বিভাগে মনোনয়ন পেল পুতুল। এদিন অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পুতুলের নাম দেখে আবেগঘন হয়ে পড়েন পরিচালক ইন্দিরা ধর।
সেই খবর পাওয়ার পর পরিচালক বললেন, “অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজ, পরিচালনা, আমার লেখা পছন্দ করার জন্য আমি কৃতজ্ঞ। কারণ পুতুল সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে। ওয়েবসাইটে বেরিয়ে গিয়েছে। আমি খুব ভুল না হলে প্রথম কোনও বাংলা ছবি এই বিভাগে জায়গা করে নিয়েছে। আমার টিমের সকল সদস্যদের আমি ধন্যবাদ বলতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার ডেবিউ ছবি।”
পরিচালক আরও বলেন “খুব বড় প্রযোজকের সাহায্যে নয়। প্রথম কাজকেই আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটাই আমার কাছে বড় পাওনা। ছবি প্রচুর তৈরি হয়। তবে এটা আমার কাছে বড় পাওনা, বড় সম্মান।”
পরিচালক ইন্দিরা ধরের প্রথম পরিচালিত ছবি পুতুল। এটা ইন্দিরার একটা স্বপ্নের প্রজেক্ট। আর সেই প্রথম ছবিই আন্তর্জাতিক স্তরে জায়গা করে নেওয়ার জন্যই বেজায় খুশি তিনি। গর্বিত নিজের টিমকে নিয়ে। দীর্ঘ বেশ বছর ধরে অস্কারের তালিকায় বাংলা ছবি জায়গা করে নিতে পারেনি। তাই বাংলার কাছে এ এক বড় প্রাপ্তি। এখন শেষ পর্যন্ত লড়ে যাওয়ার স্বপ্ন পরিচালকের চোখে।
আরও পড়ুনঃ ‘আমি আর বুম্বাদা সমান সমান’, পঞ্চাশ পেরোতেই একি বললেন রুদ্রনীল!
শেষ পর্যন্ত কি হবে জানা নেই। অস্কারের তালিকায় এত বছর পর বাংলার কোন ছবি জায়গা করে নিতে পেরেছে এটাই বড় প্রাপ্তি বাঙালিদের কাছে এবং অত্যন্ত গর্বের বিষয়। বাংলা ছবির হাল যে ধীরে ধীরে ফিরছে সেটা সিনেমা হল গুলিতে গেলে বোঝা যায়। টেক্কা, বহুরূপী, খাদানের মত জনপ্রিয় বেশ কিছু হিট ছবি শেষ কয়েক মাসে উপহার পেয়েছেন দর্শক।

