‘আমি আর বুম্বাদা সমান সমান’, পঞ্চাশ পেরোতেই একি বললেন রুদ্রনীল!

টলিউডের চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কাল ছিল অভিনেতার শুভ জন্মদিন। প্রতিবছরের মতন এই বছরের জন্মদিনটাও অভিনেতার কাটছে পরিবার, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে। চলতি বছরে অভিনেতা ৫০ এর ঘরে পা রাখলেন। আর নিজের জন্মদিনের দিন এমন এক বেফাঁস মন্তব্য করে বসলেন যে আবারো খবরের শিরোনামে উঠে এলো অভিনেতার নাম।

জন্মদিনে সেভাবে বড় পার্টির আয়োজন করেনি ঠিকই তবে কাছের বন্ধুবান্ধবরা এসেছিলেন ওইদিন। বাড়িতে এসেই প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে কেক কাটলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। তবে জন্মদিনে টলিউডের একজন সুপারস্টারকে এমন কথা বলবেন অভিনেতা সেটা কেউ কল্পনাও করেননি।

জন্মদিনের দিন সাক্ষাৎকারে অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রি বুম্বাদা সম্পর্কে এমন মন্তব্য করেন যা শুনে প্রত্যেই অবাক হয়ে গিয়েছেন। রুদ্রনীলের কথায়, “অবশেষে এবার আমি আর বুম্বাদা এক বয়সী হয়ে গেলাম।” কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেতা?

রুদ্রনীলের কথায়, “অবশেষে আমি বুম্বাদাকে ছুঁতে পারলাম, এবার থেকে আমরা এক বয়সী হয়ে গেলাম। কারণ ৫০ পেরনোর পর থেকে বুম্বাদার বয়স আর বাড়ছে না। আমিও ৫০-এ পা দিলাম, এবার দু’জনেই এক।” আসলে পুরো ঘটনাটাই মজার ছলে হয়েছে। নেহাতই মজা করেই এমন মন্তব্য করেন অভিনেতা।

আরও পড়ুনঃ ঈশিতার রক্ষা কবজ হয়ে উঠল ফুলকি! রুদ্রর নোং’রামির পথে বাধা হয়ে দাঁড়ালো লাবণ্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

নেটিজেনদের সকলের একটাই প্রশ্ন কবে নতুন জীবন শুরু করবেন রুদ্রনীল ঘোষ? রুদ্রনীলের জবাব, “এই কারণেই আমার বয়স বাড়ছে না, বন্ধুদের দেখছি তো, তাঁদের দুশ্চিন্তা বাড়ছে, অনেক ঝামেলাও বাড়ছে, যদিও সব ক্ষেত্রে ছবিটা এক নয়। তবে আমি বাড়ি এসে শান্তিতে ঘুমাতে পারি সেই কারণেই বোধহয় বয়সটা বোঝা যায় না। বিয়ে করব না তা বলিনি, এই যে মহিলারা আমায় বিয়ে করতে চান তাঁরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুক, তাঁদের মা-বাবারাও যোগাযোগ করতে পারেন, দেখা যাক কী হয়।”

Back to top button