মিঠাই-উচ্ছে বাবুর বিবাহ বার্ষিকীতে মিঠাইয়ের মত আটপৌরে সাজ ছেড়ে জিন্স-টপে ঠাম্মি! দর্শক দেখে হা

মিঠাই রানী যেভাবে সকলের মন জিতে নিয়েছে তাতে এমন কোন দিন বাদ যায় না যখন দর্শকরা মিঠাই দেখতে ভুলে যায়। শুধু জি বাংলা নয় প্রতিটি বাঙালি পরিবারের কাছে বাড়ির মেয়ে হয়ে উঠেছে মিঠাই। সেই সঙ্গে সিড আর গোটা মোদক পরিবার সকলের আপনজন হয়ে উঠেছে।

ধারাবাহিকের গল্প এবং প্রতিটি চরিত্রের গুরুত্বপূর্ণ উপস্থিতি ধারাবাহিককে দর্শকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলেছে শুরু থেকেই। এই গল্পে কুট কাচালি বা পরকীয়ার মত বিভিন্ন নেতিবাচক বিষয়বস্তু একেবারেই নেই। বরং আজকালকার দিনে যেখানে একান্নবর্তী পরিবারের উপস্থিতি ভীষণ কম সেখানে এই পরিবার একান্নবর্তী গল্প দর্শকদের সাথে শেয়ার করে তাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে।

তবে আটপৌরে সাদাসিধে সাজে উপস্থিত মিঠাইকে এবার যে ঠিক অন্যরকম এবং একেবারেই উল্টো সাজে দেখা যাবে সেটা দর্শকরা হয়তো ভাবেনি কখনো। কিন্তু উচ্ছে বাবুর আবদার ফেলতে পারেনি মিঠাই রানী। তাইতো? বিবাহ বার্ষিকীতে সাদামাটা শাড়ি ছেড়ে কালো রংয়ের শিফন শাড়ি পরে এবং সেই সঙ্গে উপযুক্ত মেকআপ করে নিজের বর এবং বাড়ির পরিবারের সকলকে চমকে দিয়েছে।
এত দূর অব্দি তো সবই ঠিক ছিল কিন্তু আপনারা কি জানেন যে মিঠাই রানী ঠাম্মি অর্থাৎ তার দিদাশ্বাশুড়ির ভোল পুরো পাল্টে দিয়েছে? তাহলে কি এটা তাঁর বিবাহবার্ষিকী স্পেশাল সাজ?

ধারাবাহিকে আদৃত রায়ের অন স্ক্রিন ঠাকুমা সুষমা মোদকের ভূমিকায় অভিনয় করছেন স্বাগতা বসু। তিনিও টেলিভিশনের অতি জনপ্রিয় একটি মুখ। জিন্স-টপে ঠাম্মিকে দেখে চোখ কপালে উঠেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

এই ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে দেখা গেল মিঠাই রানী অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর পরনে সাদা রঙের টপ। ঠাকুমা পরেছে সাদা রঙের জিন্স এবং লাল রঙের টপ। দুজনেই টপের উপরে পরেছে লং জ্যাকেট। ঠাকুমার এই লুক দর্শকদের কতটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্স থেকে স্পষ্ট। সকলেই জানিয়েছে অভিনেত্রী স্বাগতা বসুকে অসাধারণ সুন্দরী লাগছে এই পোশাকে।
https://youtube.com/shorts/dHsQ8F_t__I?feature=share
আসলে এটা সেই মিঠাইয়ের উচ্ছেবাবুর পাহাড়ে হানিমুনের সময়ের এপিসোডের দৃশ্য। সে সময় ঠাম্মি আর দাদাইও গেছিল আর ঠাম্মির বুদ্ধিতেই মিঠাই রানী এরকম সেজে এসেছিল উচ্ছে বাবুর সামনে। যেটা দেখে হাঁ হয়ে গেছিল উচ্ছে। সেই সময় ঠাম্মিও এই পোশাকে এসেছিল দাদাই এর সামনে।


