‘ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা’, সরাসরি শিবপ্রসাদকে হু’মকি!

টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম একজন হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। টলিউডের একাধিক জনপ্রিয় হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক। পরিচালক হবার পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেতাও বটে। একাধিক ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিনী রায় পরিচালিত শেষ ছবি বহুরূপী (Bohurupi) বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টলিউডের হিট ছবিগুলোর মধ্যে বহুরূপী অন্যতম।
তবে সেই ছবির জন্যই এবারে পরিচালককে পড়তে হলো বিপদে। একের পর এক হুমকি দেওয়া হচ্ছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আচমকা সোশ্যাল মিডিয়ায় পরিচালককে নিয়ে কেন এমন মন্তব্য করা হচ্ছে? গত বছর ২০২৪ সালে বক্স অফিসে বহুরূপী মুক্তি পাওয়ার সাথে সাথে মুক্তি পেয়েছিল দেব অভিনীত টেক্কা, সেখান থেকে মূলত সমস্যার সূত্রপাত।
তারপর থেকেই একের পর এক দেব অনুরাগী সরাসরি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আক্রমণ করেছেন। সেইসমস্ত হুমকি চিত্রনাট্যকার জিনিয়া সেনের চোখে পড়ার পরেই তিনি প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। তিনি পরিচালক শিবপ্রসাদের স্ত্রী। পরিচালকের নাম করে তাঁকে কটূক্তি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিনিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে টলিউডের বেতাজ বাদশা নামক এক প্রোফাইল থেকে শিবপ্রসাদকে গালিগালাজ করা হয়।
দেবের সেই ফ্যান পেজের তরফ থেকে দেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করার হুমকি দেওয়া হয়। হুমকির মধ্যে বলা হয়, “দেব ফ্যানের ক্ষমতা কী জানিস না। ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নইলে দেবের ফ্যানরা শুধরে দেব।”
আরও পড়ুনঃ মৃ’ত্যুর পর কোথায় গেল বাপ্পি লাহিড়ীর কাঁড়ি কাঁড়ি সোনার গয়না? জানলে চমকে যাবেন আপনিও!
জিনিয়া সেন এই পোস্ট শেয়ার করে লিখেছেন, “ফ্যান ক্লাবের নোংরামো, থ্রেট দেওয়া তো সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ হয়ে গেছে। সমানে ট্রোল করা, রিলিজের দিন থেকে লাগাতার কুমন্তিব্য, কাউন্টার ভোটিং আমাদের ছবিকে ভাল ফল করা থেকে আটকাতে পারেনি, আগামীতেও পারবে না সে যতই আইটি সেল এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হয়। পুষ্পা যেমন বলেছে হাম ঝুঁকেগা নেহি।” জিনিয়ার এই পোস্ট দেখে অনেকেই শিবপ্রসাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই তাকে সমর্থন করেছেন, এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

