মৃ’ত্যুর পর কোথায় গেল বাপ্পি লাহিড়ীর কাঁড়ি কাঁড়ি সোনার গয়না? জানলে চমকে যাবেন আপনিও!

ভারতীয় সংগীত শিল্পীদের (Indian Musician) মধ্যে অন্যতম জনপ্রিয় একজন সংগীত শিল্পী হলেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। জনপ্রিয় এই সংগীত শিল্পীকে কয়েক বছর আগেই আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি চিরতরে। তবে বাপ্পি লাহিড়ীর গেয়ে যাওয়া গানগুলি আজীবন আমাদের মনের মনিকোঠায় সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। তার গাওয়া গানগুলি কখনোই আমরা ভুলতে পারবো না। বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষাতে গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী।
২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয়েছিল বাপ্পি লাহিড়ির। তার হঠাৎ মৃত্যুতে শোকোস্তব্ধ হয়ে গেছিল গোটা ইন্ডাস্ট্রি। আর বাপ্পি লাহিড়ীর নাম মাথায় আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে গা ভর্তি সোনার গয়না পরা একজন সুরের জাদুকর। গয়না পরতে খুবই ভালবাসতেন তিনি। তার সারা শরীরে সবসময় থাকত লক্ষ লক্ষ টাকার গয়না। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়না কি হল? কার কাছে এখন সেই গয়না? এইসবটা জানলে আপনি অবাক হবেন।
তাঁর কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য সেই সময় ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লক্ষ ৭১ হাজার ৭৯০ টাকা। শুধুমাত্র সোনার শখ ছিল তার সেটা নয়, গাড়িরও শখ ছিল তাঁর। তার কাছে ছিল ছিল বিমএমডব্লিউ, টেসলা এক্স, অডির মতো দামি গাড়ি। এছাড়াও বাপ্পি লাহিড়ীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২২ কোটি টাকা।
কিন্তু এখনই সোনা দানা, গাড়ি-বাড়ি, অলংকার, সম্পত্তি সবকিছু কার দখলে জানেন কি? কেন এত সোনায় গয়না পরতেন? সে বিষয়েও একবার মুখ খুলেছিলেন ডিস্কো কিং। জানিয়েছিলেন, সোনা তাঁর লাকি চার্ম। সেই কারণেই সব জায়গাতে সোনা নিয়ে যেতেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডের ‘ডিস্কো বয়’ নামেই পরিচিত ছিলেন বাপ্পি লাহিড়ি।
আরও পড়ুনঃ “নচিকেতার অর্ধেক গান টোকা!”- কোন কোন গান টুকেছেন গায়ক? মুখ খুললেন সিধু!
তার এই সব সোনা গয়না, বাড়ি গাড়ির মালিক হলেন ছেলে বাপ্পা ও মেয়ে রিমা। তাঁর মৃত্যুর পর তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে রিমা ও বাপ্পার কাছেই। বাবার স্মৃতি হিসেবে সেগুলি গচ্ছিত আছে এখনো। ২০১৪ সালেই এক এফিডেবিট করে গিয়েছিলেন বাপ্পি।

