ফের টেলিভিশনের পর্দায় ফিরছে হৃদান! বিপরীতে কি থাকবে ডায়মন্ড? প্রধান চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরছে নায়ক?

টেলিভিশনের পর্দায় (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অয়ন ঘোষ (Ayan Ghosh)। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছে অয়ন। মডেলিং জগতের হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয়ে জগতের সুযোগ আসে কাজ করার। প্রথমবার অয়নকে দেখা গিয়েছিল স্টার জলসার (Star jalsha) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বীণাপাণিতে অভিনয় করতে।

সেখানে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অয়ন। এর পরে কিছুদিন আগেই অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ এ নায়ক চরিত্রে অভিনয় করতে। জি বাংলার এই ধারাবাহিক খুব একটা বেশি জনপ্রিয়তা না পেলেও ধারাবাহিকের ডায়মন্ড এবং রিদান এর জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দর্শকেরা রিদানের চরিত্রে অয়নকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাদের জুটি বেশ জনপ্রিয় ছিল দর্শকমহলে। ধারাবাহিকটি মাত্র কয়েক সপ্তাহ হলো শেষ হয়েছে টেলিভিশনের পর্দায়। টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে না পারার কারণে খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে। তবে ধারাবাহিকটি শেষ হওয়ার পর দর্শকমহলে অনেকেই অভিনেতা অয়নকে নতুনভাবে টেলিভিশনের পর্দায় দেখতে চাইছেন।

এবারে দর্শকদের জন্য রইল দারুন একটি সুখবর। খুব শীঘ্রই আবার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা অয়ন ঘোষ। দর্শকেরা এই খবর শোনা মাত্র খুবই উৎসাহী হয়ে উঠেছেন কোন ধারাবাহিকে তাকে আবার দেখা যাবে সেটা জানার জন্য।ইতিমধ্যেই নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেই খবরও কনফার্ম হয়ে গিয়েছে। জনপ্রিয় একটি চ্যানেলে নতুন ধারাবাহিকে আবার দেখা যাবে অয়নকে।

আরও পড়ুনঃ রামকৃষ্ণ রূপে বাংলার ঘরে ঘরে রাজ করেছিলেন সৌরভ সাহা! অভিনয় জগৎ ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?

Dipanwita rakshit

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, টেন্ট প্রোডাকশন হাউজের পক্ষ থেকে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছে অভিনেতা অয়ন ঘোষ এবং অয়নের বিপরীতে থাকছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তবে ধারাবাহিকটি কবে আসবে? কি নাম হতে চলেছে সেই নিয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে ধারাবাহিকটি হকি খেলাকে ঘিরে তৈরি হতে চলেছে, এটা জানা গিয়েছে।

Back to top button