“সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনে কিছু হয় না, ওটা তো বাবার পয়সায় আসে”- ককে ঠেস মেরে এমন মন্তব্য করলেন ঋত্বিক চক্রবর্তী?

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। পরিচালক প্রযোজকরা ঋত্বিকের সঙ্গে কাজ করার জন্য রীতিমত চাতক পাখির মত চেয়ে থাকে। জাত অভিনেতা শব্দটি ঋত্বিকের সাথে একেবারে মানানসই। এক কথায় একেবারে অসাধারণ একজন অভিনেতা তিনি।

ঋত্বিকের অভিনীত জনপ্রিয় কিছু ছবি হল মাছের ঝোল, বিবাহ ডায়েরি, পরিণীতা, জ্যেষ্ঠ পুত্র, ভিঞ্চি দা, ধর্মযুদ্ধ, বিনি সুতোয় ইত্যাদি। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। সেখানে মুখ্য ভূমিকায় থাকছে ঋত্বিক। ঋত্বিকের সাথে আছে শুভশ্রী, অহনা সহ আরও অনেকে। মিঠুন চক্রবর্তী থাকছেন ঋত্বিকের বাবার ভূমিকায়।

সামনেই আবার ১০ই জানুয়ারি ভাগ্যলক্ষী ছবি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ছবিতে ঋত্বিকের বিপরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। তারপর আবার ২৩ জানুয়ারি, সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ রিলিজ করছে। সব মিলিয়ে বর্তমানে বেশ চাপে রয়েছেন অভিনেতা। এরই মাঝে সাক্ষাৎকারে ধরা দিলেন তিনি।

সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন ‘সোনার চামচ মুখে না নিয়ে জন্মালে এর থেকে বেশিকিছু হওয়ার নেই।’ কিন্তু হঠাৎ কেন এই কথা বললেন অভিনেতা? কার উদ্দেশ্যেই বা এই মন্তব্য করলেন তিনি? এর আগেও বহুবার সোজাসাপ্টা কথা বলার কারণে ট্রোল হতে হয়েছে অভিনেতাকে। এবারে নিজের এই বক্তব্যের মাধ্যমে কাকে বোঝাতে চাইলেন?

আরও পড়ুনঃ “হাতে কোনো কাজ নেই, বাজারে দেনা হয়ে গেছে, সংসার চলছে না!”- সুদীপ্তা চক্রবর্তী!

আসলে এই মন্তব্য অভিনেতা কারোর উদ্দেশ্যে বলেননি। এটা ঋত্বিকের আগামী ছবি ভাগ্যলক্ষীর সংলাপ। এই নিয়েই প্রশ্ন করা হয় তাকে যে তিনি এই ডায়ালগ টা কতটা বিশ্বাস করেন। সেই প্রসঙ্গেই অভিনেতা বলেন “সোনার চামচ মুখে নিয়ে জন্মালেই বরং অনেক কিছু হয় না। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনটাকে পুরোটা দেখা হয় না। কারণ, সোনার চামচটা তো বাবার পয়সায় কেনা হয়ে থাকে! (হাসি) তাই জীবনটা সবটা বোঝা যায় না। আমি ব্যক্তিগতভাবে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। তাতে জীবনকে যেভাবে দেখেছি বা পেয়েছি, তার জন্য আজ এই মানুষটা আমি হয়েছি। আমার পেশাটা অভিনয়, এই যে বিভিন্ন রকমভাবে জীবনকে দেখতে যে পেয়েছি, তাতে আমার আখেরে লাভই হয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনটা অর্ধেক চেনা হয়।”

Back to top button