ফোনে গেম খেলতে না দেওয়ায় ঘোর বিপত্তি! ছেলের হাতে মার খেলেন শুভশ্রী!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) গৃহিনী এবং দুই সন্তানের মা হবার পাশাপাশি নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউডে কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।

একাধিকবার নানান কারণে খবরের শিরোনামে উঠে আসে শুভশ্রীর নাম। তবে ঘরে বাইরে সবটা সামলেও নিজেকে ফিট এন্ড ফাইন রেখেছেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানের মা শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনিকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। তবে এরই মাঝে মহা বিপদে পড়লেন অভিনেত্রী শুভশ্রী।

ইউভান এখন অনেকটাই বড় হয়েছে। স্কুলে যাওয়া শুরু করেছে। কিন্তু এরই মধ্যে ছেলেকে নিয়ে বিপদে পড়লে শুভশ্রী। বর্তমানে বিজ্ঞান যত উন্নত হচ্ছে মানবতা তো বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে পড়ছে। আর বিজ্ঞানের আবিষ্কার গুলির মধ্যে সবথেকে বড় আবিষ্কার হল মোবাইল ফোন। মোবাইল ফোনের ভালো দিক যেমন রয়েছে খারাপ দিকও তেমন রয়েছে। আর এই মোবাইল ফোনের ভিতরেই রয়েছে গেম। যা বর্তমান সময়ের বাচ্চাদের জন্য ভীষণই ক্ষতিকারক। এই গেমের জন্যই বাচ্চাদেরকে দৈনন্দিন জীবন, পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই ক্ষতি হচ্ছে।

আর মোবাইল ফোনের এই গেম দুনিয়ায় আসক্ত হয়ে পড়েছে শুভশ্রীর ছেলে। এই গেম খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে সে, বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছে। এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছে। আসলে এই গেমের প্রভাব খুব বাজেভাবে পড়েছে তার সন্তানের উপরে। যেখান থেকে বের করে আনা অসম্ভব হয়ে উঠেছে।

আরও পড়ুন: নিজের নাক কেটে আনন্দীর যাত্রা ভঙ্গ করলো তিতির! আদির চোখে ছোট হলো নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব

যদি ওই পুরো বিষয়টি ঘটেছে রিল লাইফে। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি শুভশ্রী এবং পরমব্রত অভিনীত হাবজি গাবজি। আর সেখানেই পুরো বিষয়টা ঘটেছে। বর্তমান সময়ের বাচ্চাদের মধ্যে অনেকেই এই গেমের প্রতি আসক্ত হয়ে উঠেছে। বাস্তবের ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে।

Back to top button