বন্ধ পালানোর সব পথ! অবশেষে ফুলকির ফাঁদে ধরা পড়ল ঈশিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি কিডনি দেওয়ার জন্য যখন তৈরি হয়ে গেছে তখনই ধানু রোহিতকে ফোন করে সবটা জানায়। রোহিত তখন বলে সে একজন ডোনার পেয়ে গেছে, সেটা নিয়েই ফিরছে। কিন্তু এই খবর পেয়ে রুদ্র তার লোকজনকে ফোন করে বলে রোহিতের উপর আক্রমণ করতে। কিন্তু রোহিত ঠিক সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করে। অন্য দিকে ঈশিতাকে মারার জন্য রুদ্র লোকজন পাঠিয়েছে।

phulki today episode 2 january

ফুলকি আজকের পর্ব ৪ জানুয়ারি (Phulki Today Episode 4 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রোহিত ঠিক সময়ে কিডনি নিয়ে চলে আসায় ওই কিডনি দিয়েই তমালের অপারেশন হয়। ফুলকিকে আর কিডনি দিতে হয় না এবং অপারেশন খুব ভালো মতো সফল হয়। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারছে না। এদিকে অপারেশান সফল হওয়ার পর রোহিত এবং ফুলকিকে খবর দেওয়া হয়। ফুলকি ছুটতে ছুটতে তমালকে দেখতে আসে। এদিকে ঈশিতা পালিয়ে বেড়াচ্ছে, কারণ রুদ্রর লোকজন তাকে খুঁজছে।

ঈশিতা কলকাতায় পালিয়ে এসেছে এই খবর পেয়েই রুদ্র লোকজন পাঠিয়ে দেয় ঈশিতাকে মারার জন্য। ঈশিতা ওই একই জায়গায় এসে পৌঁছায় যেখানে তমালকে ভর্তি করা হয়েছে। দূর থেকে ঈশিতা ফুলকিদের দেখতে পায়। দূর থেকেই তাদের কথা শুনে বুঝতে পারে তমালের অবস্থা খুব একটা ভালো নেই। মনে মনে তার জন্য অনুশোচনা হয়ে, তার জন্যই তমালের এই অবস্থা। এদিকে ঈশিতাকে দেখে প্রথমে চিনতে পারে না ফুলকি। কিন্তু তার সন্দেহ হয়, এদিকে তিওয়ারীদের দেখে পালায় ঈশিতা, ফুলকিও ফলো করে তাকে। কিন্তু দেখতে না পেয়ে ফিরে যাবে ঠিক সেই সময় ঈশিতার উপর হামলার আওয়াজ পেয়ে ছুটে আসে ফুলকি।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়িকা! হঠাৎ কী হলো অভিনেত্রীর?

এদিকে ফুলকির গলার আওয়াজ পেয়ে ছুটে আসে রোহিত এই অংশু। ফুলকি তো গুন্ডাদের সাথে মারপিট করে ঈশিতাকে বাঁচায়। কিন্তু সেখানে ঈশিতাকে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় তারা। এদিকে ঈশিতা পুলিশের সাথে ধরা দিয়েছে শুনে ভয় পেয়ে যায় রুদ্র। ঈশিতাকে এরপর তারা পুলিশ স্টেশনে নিয়ে আসে। ঈশিতা কাঁদতে কাঁদতে বলে সে সবকিছু স্বীকার করবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button