‘ভয়ে কাঁপতাম!’, বাবার হাতেই দীর্ঘ দিন যৌ’ন নি’র্যাতনের শিকার! মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী!

গত বছর আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকেই গোটা শহর যেন উ’ত্তপ্ত হয়ে রয়েছে। একের পর এক নারী নি’র্যাতনের ঘটনা উঠে আসছে। বিচার পায়নি তিলোত্তমার বাবা-মা এবং পথে নামা সেই লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিনিয়ত নারী নিরাপত্তার জন্য ল’ড়ে চলেছে। এসবের মাঝেই নানান চাপা পড়ে যাওয়া ঘটনা উঠে এসেছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অন্ধকার দিকের বিভিন্ন ঘটনা জানা গিয়েছে। নারীদের উপর নি’র্যাতন, দিনের পর দিনে কাজ না দেওয়ার ঘটনা জানতে পেরেছি আমরা।
ওই দিনের পর থেকে মহিলাদের সাথে ঘটে যাওয়া এরকম বিভিন্ন যৌ’ন হেনস্থার খবর বেশি করে উঠে আসছে। এছাড়াও অতীতে যাদের সাথে এই ধরনের ঘৃণ্য কাজ হয়েছে সেগুলিও নতুন করে যেন সকলে জানতে পারছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের ঘটনা কম নেই। ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবার নাম করে এরকম অনেক মহিলা শিল্পী যৌ’ন হেনস্থার শিকার হয়েছেন। কখনো পরিচালকদের আবার কখনো প্রযোজকদের কুনজরে পড়েছেন তারা। যারা এই ধরনের প্রস্তাবে রাজি হননি তাদের ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত কত কি ঘটে চলেছে তা আমরা কেউই জানতে পারি না। সেটা ইন্ডাস্ট্রির অন্দরমহলেই থেকে যায়।
যৌন নির্যাতনের শিকার জনপ্রিয় অভিনেত্রী
সম্প্রতি সেরকমই এক ঘটনা সকলের সামনে তুলে ধরলেন একজন জনপ্রিয় অভিনেত্রী। আর অভিনেত্রীর সাথে এই ঘটনা ঘটেছে স্বয়ং অভিনেত্রীর বাবা ‘বাবা আমার উপর যৌ’ন নির্যাতন করতেন। আমার মা ও ভাইদের উপরও শারীরিকভাবে নির্যাতন করতেন। বেল্ট, জুতো দিয়ে মারধর করতেন কারণে-অকারণে। আমি চোখের সামনে সেগুলো দেখছি। মাকে ধাক্কা দিয়ে দেওয়ালে ফেলে দিতে দেখেছি। একজন মানুষ কতটা অত্যাচারী হতে পরে, সেটা পরিবারের মধ্যেই দেখে বড় হয়েছি।’
অভিনেত্রী আরও বলেন ‘এই অত্যাচারের কথা যদি ভুল করেও কখনও আমি কাউকে বলতাম, তাহলে আমার উপর অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যেত। একই বিষয় ভাই বা মায়েদের সঙ্গেও হতো। আরও মারধর ও গালিগালাজ করতে শুরু করতেন। তাই আমাকে মুখ বুজে এই কষ্ট সহ্য করতে হয়েছিল। কারণ, তিনি মা ও ভাইদের যেভাবে মারধর করতেন, সেটা চোখের সামনে দেখাটা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল।’
আরও পড়ুনঃ “জোজো এখানে গান করবে না, ওর গান মানে অপসংস্কৃতি!”- মঞ্চ থেকে বিতাড়িত জোজো! মুখ খুললেন গায়িকা!

যখন মাত্র ১৪ বছর বয়স, তখন নিজের কষ্টের কথা ভাগ করেছিলেন অভিনেত্রী। আর এই মনের জোর খুশবুকে দিয়েছিলেন তাঁর হেয়ার ড্রেসার। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী খুশবু সুন্দরের সাথে। রাজনীতিবিদ হিসেবেও তিনি ভীষণভাবে পরিচিত।

