নিজের প্রাণ বাজি রেখে তমালকে বাঁচলো রোহিত! ফুলকিকে ছুঁতে পারল না রুদ্র! জমে গেল আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে তমালের একটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার জন্য তমালকে অন্য একজন ডিলারের কাছ থেকে কিডনি নিতে হবে। যার জন্য বাড়ির সবাইকে টেস্ট করানো হয় হাসপাতালে। হাসপাতালে সবার টেস্ট হওয়ার পর ফুলকির সঙ্গেই ৭০% ম্যাচ করে। এটা জানার পর ফুলকি তো একবারই রাজি হয়ে যায় তমালকে কিডনি দেওয়ার জন্য। এদিকে ফুলকি তমালকে কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেও তমালের বাবা কিছুতেই রাজি হয় না। সে ফুলকির ক্যারিয়ার কিছুতেই বিপদের মুখে ফেলে দিতে পারে না। কিন্তু তমালকে ফুলকি কিডনি দেবে বলে ঠিক করে নেয়।

Phulki Today Episode 1 January

ফুলকি আজকের পর্ব ২ জানুয়ারি (Phulki Today Episode 2 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি কিডনি দেওয়ার জন্য যখন তৈরি হয়ে গেছে তখনই ধানু রোহিতকে ফোন করে সবটা জানায়। রোহিত তখন বলে সে একজন ডোনার পেয়ে গেছে, সেটা নিয়েই ফিরছে। এদিকে রুদ্র নানাভাবে চেষ্টা করছে যাতে তমালকে কেউ কিডনি দিতে রাজি না হয়। এদিকে শালিনী এসে রুদ্রকে খবর দেয় যে রোহিত আবার একজনের থেকে কিডনি জোগাড় করে ফেলেছে। আর সেটা নিয়েই হাসপাতালে যাচ্ছে। এই খবর পেয়ে রুদ্র সঙ্গে সঙ্গে তার লোকজনকে ফোন করে রোহিতের উপর আক্রমণ করতে বলে দেয়।

এদিকে রোহিত অন্যদিকে ঈশিতা এই দুজনকেই শেষ করতে বলে দেয় রুদ্র। এরপর রুদ্রর লোক ঈশিতাকে প্রাণে মেরে ফেলতে চাইলেও ভাগ্যের জোরে বেঁচে জয় ঈশিতা। অন্যদিকে রোহিতের উপর হামলা করে গুন্ডারা। কিন্তু রোহিত ঠিক সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করে। আর নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পরে হাসপাতালের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ নতুন ফ্ল্যাটে ভয়ংকর অভিজ্ঞতা! ঘর জুড়ে দুই অশরীরীর বাস! খেতে বসে কেঁপে উঠলেন অভিনেত্রী!

এদিকে শালিনীরা তো প্ল্যান করতে থাকে যে ফুলকি যদি বাধ্য হয়ে তমালকে নিজের একটা কিডনি ডোনেট করে তাহলে ফুলকির বক্সিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আর খুব সহজেই ফুলকিকে শেষ করা যাবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button