জনপ্রিয় ধারাবাহিকে হিন্দু ধর্মের ঘোর অপমান! ধর্মকে ছোট করে বিপাকে কর্তৃপক্ষ! ক্ষে’পে গেল দর্শক মহল!

দর্শকমহলে ধারাবাহিকের (Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Serial) । ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের (Serial) গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে সম্পূর্ণ টিআরপি রেটিং এর উপরে। টিআরপি রেটিং যত ভালো হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের টিআরপি রেটিং নির্ধারণ করা হয় কোন ধারাবাহিক কত বেশি দেখা হচ্ছে তার উপরে। দশের মধ্যে প্রতি সপ্তাহে কত রেটিং পাচ্ছে সেই ধারাবাহিক সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে ফলাফল প্রকাশের সাথে সাথেই জানা যায়।
তবে সম্প্রতি ধারাবাহিক জগতে বিরাট বড় অভিযোগ উঠেছে জনপ্রিয় ধারাবাহিককে নিয়ে। জনপ্রিয় চ্যানেলে একটি জনপ্রিয় ধারাবাহিককে ঘিরে উঠেছে বিরাট বড় অভিযোগ। হিন্দু ধর্মের অপমান হওয়ায় জোর ক্ষেপে উঠেছে নেটিজেনদের একাংশ। হিন্দু সনাতন ধর্মের অপমান কিছুতেই মেনে নিতে পারছে না একাংশ নেটিজেন।
জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মালা বদল। সম্প্রতি কিছুদিন আগে মালা বদল ধারাবাহিকের একটি দৃশ্য দেখে বেজায় ক্ষেপেছে দর্শক। ধারাবাহিকের একটি দৃশ্যে ধর্মীয় গ্রন্থ গীতাকে অপমান করা হয়েছে। আর সনাতন হিন্দু ধর্মের এত বড় অপমান মেনে নিতে পারেনি একাংশ মানুষ। ধারাবাহিকের দর্শকদের মনোরঞ্জন করার নামে ধর্মকে নিয়ে ছেলে খেলা সত্যি হিন্দু ধর্মের অনেক বড় অপমান। আর গতকালের সেই এপিসোড দেখার পরেই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ক্যা’ন্সারের থাবা কেড়ে নিল প্রাণ! বছরের শুরুতেই অপূরণীয় ক্ষতির শিকার টলিপাড়া! চলে গেলেন জনপ্রিয় তারকা!
তিনি নিজের পোস্টে লিখেছেন “নমস্কার, এবারে সত্যি বাড়াবাড়ি হচ্ছে, আমি সিরিয়াল দেখি না কিন্তু আজ জি বাংলার মালা বদল ধারাবাহিকে দেখলাম নায়িকা বোনকে শ্রীমদভগবতগীতায় হাত রেখে শপথ নেওয়ার কথা বলছে। কিন্তু তিনি এমনভাবে গীতা সরিয়ে দিলেন যেন সেটা কোন সাধারণ বই। আমি সনাতন হিন্দু ধর্মের অপমান মেনে নিতে পারি না। এবারে আপনারা অনেকেই বলতে পারেন এত এতদিন আপনি কোথায় ছিলেন, কিন্তু আমি সনাতন ধর্মের বিরুদ্ধে কোন অন্যায় হতে দেখলেই আমি বলব। সেটা জি বাংলা হোক বা স্টার জলসা। দয়া করে ধর্ম নিয়ে ব্যবসা করা বন্ধ করুন।”


