‘আমি তো প্রথমে দাদা ডাকতাম!’, বোন থেকে বউ! কিভাবে হলো প্রেমের সূত্রপাত?

আবারও খুব শীঘ্রই টলি পাড়ায় (Tolly Industry) বাজতে চলেছে বিয়ের সানাই। একে একে অসংখ্য অভিনেতা অভিনেত্রীর বিয়ের খবর সামনে আসছে। সম্প্রতি আরও এক জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘ বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে নিজের জীবন নতুনভাবে জীবন সঙ্গীর সঙ্গে শুরু করার সিদ্ধান্ত নিলেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অভিনেত্রী। দর্শক মহলে তিনি বিশেষ পরিচিত। অভিনেত্রীর প্রেমিকও দর্শকদের বেশ পরিচিত। খুব সম্ভবত আগামী বছর শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। ইতিমধ্যে বিয়ের কেনাকাটি শুরু করে দিয়েছেন তারা। সেই সমস্ত কিছু নিজেদের ব্লক ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলছেন দর্শকদের সামনে।

কৃষ্ণকলি, কে প্রথম কাছে এসেছি, মিঠাই এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে অভিনয় করছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে। নেগেটিভ এবং পজিটিভ দুই চরিত্রেই অভিনেত্রীকে দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। নিজের প্রেমিকের সঙ্গে হামেশাই বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। তাদের প্রেমের শুরুটাও হয়েছিল অদ্ভুত ভাবে। তবে সেই প্রেমই এবার পরিণতি পাচ্ছে বিয়েতে।

তবে তাদের সম্পর্কটা প্রথম থেকেই দাদা বোনের সম্পর্ক ছিল। একে অপরকে দাদা বোনের চোখেই দেখতো। অভিনেত্রী নিজেও জানিয়েছেন তিনি দাদা বলতেন শুরুর দিকে। তাদের সম্পর্কটা অভিনেত্রীর দিদি ঠিক করেছেন। তাই পরবর্তীকালে তাদের সম্পর্ক দাদা বোন থেকে এগিয়ে প্রেমিক প্রেমিকা হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দাদা বোন থেকে এবারে তারা স্বামী স্ত্রী হতে চলেছে।

বিয়ের পিঁড়িতে বসছেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা গুহ। দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই আমরা অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। স্কুলে পড়াশোনা চলাকালীনই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। বর্তমানে কলেজের দ্বিতীবর্ষের ছাত্রী তিনি, বয়স মাত্র ২০।

আরও পড়ুনঃ বছর শেষে নতুন বিতর্কে সায়ক! সৌমিতৃষার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বিস্ফোরক অভিনেতা!

জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথে শেষ কয়েকবছর ধরে প্রেম করছেন অনন্যা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের মুহূর্ত দেখা যায়। সুকান্ত নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেন প্রতিদিন কী কী করছেন তাঁরা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজের জীবনের বড় সিদ্ধান্তের কথা। দীর্ঘ দুবছর প্রেম করার পর অবশেষে আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের বাগদান ও আশীর্বাদ হতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

Back to top button