বিরাট দুঃসংবাদ! উষসী চক্রবর্তীর জীবনে নেমে এলো অন্ধকার! এই মুহূর্তে কি অবস্থায় আছে অভিনেত্রী?

জুন আন্টি, বাংলা টেলিভিশনের নেগেটিভ চরিত্রের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত চরিত্র এটি। এই চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেছিল ঊষসী চক্রবর্তীকে। স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকের এই চরিত্র সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। অভিনয়তে তুখোর দক্ষতা থাকার দরুন ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপিয়ে বেড়ান এই অভিনেত্রী।
অভিনেত্রী কেবল অভিনয়েতেই পারদর্শী তাই নয়, সংগীতে ও তার রয়েছে যথেষ্ট জ্ঞান। পঞ্চমী এবং উমার মত জনপ্রিয় সিরিয়ালে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রীকে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে। ২০০০ সালে দূরদর্শনের ‘পরীক্ষা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ঊষসী। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সিরিয়াল সিনেমা এমনকি ওটিটি জগতেও রয়েছে তাঁর কাজের নমুনা।

কিন্তু বর্তমানে অভিনেত্রী জীবনে এসেছে ঘোর বিপদ, যা নিয়ে বড়ই উদ্বিগ্ন তিনি। বছরের শেষে যেখানে প্রত্যেকে নিজেদের জীবনের প্রত্যেকটি দিন ভালোভাবে শান্তিতে কাটানোর চেষ্টা করছেন আর নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছেন, সেখানে অভিনেত্রী এক চরম সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন। তার জীবনের শান্তি নেই। কি হয়েছে তার?
তিনি কিছুদিন আগে বুঝতে পারেন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম আকাউন্ট হ্যাক হয়ে গেছে। এই বিষয়টি অভিনেত্রীকে গভীর চিন্তায় ফেলে দেয়। অভিনেত্রীর এই একাউন্ট থেকে সন্দেহভাজন লিঙ্ক এবং মেসেজ পাঠানো হচ্ছিল। কিছুক্ষণ বাদে তার এই অ্যাকাউন্টটি থেকে লগ আউট হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপরেই ঊষসীর সন্দেহ নিশ্চিত হয় যে, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
আরও পড়ুনঃ “রোজ হাত ভাঙে, পা ভাঙে, মাথাটা ঠিক আছে এই অনেক!”- ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীকে নিয়ে একি বললেন অমিতাভ পত্নী জয়া!
অভিনেত্রী জানান, “আমি বুঝতে পারলাম যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। প্রথমে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, এরপর একদিন হঠাৎ করে প্রোফাইলটি লগ আউট হয়ে যায়। প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি আমার অনুরাগীদের ফেসবুকে সতর্কবার্তা দিয়েছি, যাতে তারা আমার প্রোফাইল থেকে কোনো লিঙ্ক বা মেসেজ খুলে না ফেলে।” এই ধরনের একই রকমের ঘটনা কিছুদিন আগে ছোট পর্দার অভিনেত্রী পল্লবী শর্মার সঙ্গেও ঘটেছিল। সাধারণ মানুষরা এই খবর জানা মাত্রই খুব স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন।

