“আমাদের আর কোনও মান সম্মান বোধ নেই”- বিস্ফোরক দুই শালিকের নাইকা! কি এমন ঘটলো তার সঙ্গে?

কয়েকমাস আগেই শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকে দুটি জুটিকে দেখতে পাচ্ছেন দর্শক। নায়ক নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তিতিক্ষা, নন্দিনী, অর্কপ্রভ এবং সায়নকে। ধারাবাহিকটি শুরু হওয়া থেকেই দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল প্রথম থেকেই। বর্তমানে ধারাবাহিকটি দর্শকদের মনে ধীরে ধীরে জায়গা তৈরি করে নিচ্ছে।

এই চার অভিনেতা অভিনেত্রী দর্শকমহলে জনপ্রিয়। তিতিক্ষা কে দর্শক শেষবার দেখেছিলেন জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে। অন্যদিকে নন্দিনীও শেষবার অভিনয় করেছেন কালার্স বাংলার রাম-কৃষ্ণা ধারাবাহিকে। আর অর্ককে শেষবার তোমাদের রানী ধারাবাহিকে দেখেছিলেন দর্শককে। আর কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। সেখানে সায়ন বসুকে অভিনয় করতে দেখা গিয়েছে। সুতরাং প্রত্যেকেই দর্শকমহলে জনপ্রিয়।

Bengali serial

মাঝে মধ্যেই তাদের খুনসুঁটি মাখা নানান মুহূর্ত ধরা পড়ে সাক্ষাৎকারে। বহুদিন ধরে একসাথে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এই ধারাবাহিকেও তার অন্যথা হয়নি। বর্তমানে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে তিতিক্ষা, নন্দিনীর সাথে। দুজনকে হামেশাই একসাথে দেখা যায়। দুজন মিলে একসাথে রিল ভিডিও বানায়, ঘুরতে যায়।

তবে এবারে নিজেদের কারণেই নিজেদের মান সম্মান ধরে রাখতে পারল না তারা। নিজেদের কাজ কর্মের জন্যই নিজেদের কাছে হারালো মান সম্মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা নিজেরাই বলেছেন তাদের মান সম্মান হারানোর কথা। সাক্ষাৎকারে তারা বলেছেন “আমাদের আর কোনও মান সম্মান বোধ নেই”। তবে কেন নিজেদের মান সম্মান হারালেন দুই অভিনেত্রী?

আরও পড়ুনঃ আনন্দীর বুদ্ধিতে লাহিড়ী বাড়ির বউরা করলো বাজিমাত! সব বাধা পেরিয়ে অবশেষে শেষ হাসিটা হাসলো আনন্দী!

আসলে একে অপরের সঙ্গে এতটা সময় কাটানোর পর বেশ গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাই সবসময় নিজেদের নিয়ে তারা হাসি ঠাট্টা করতেই থাকে। আর বন্ধুত্বের মাঝে মান সম্মান, মান অপমান বোধ কারোর থাকে না। সেই হিসেবেই দুজনে বলেছেন। তারা একে অপরকে এতটাই রোস্ট করেন সারাদিন যে তাদের নিজেদের সামনে নিজেদের আর মান সম্মান কিছুই নেই। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছে এখন।

Back to top button