ফের প্রধান চ্যানেলে প্রধান চরিত্রে মেয়ে বেলার ডোডো! বিপরীতে থাকছেন কে?

যারা নিয়মিত বাংলা ধারাবাহিক (Bengali Serial) দেখেন তারা প্রত্যেকেই অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) কে চিনবেন। স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলাতে (Meyebela) ডোডো র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। মূলত ওই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। রীতিমতন বং ক্রাশে পরিণত হয়েছিল অর্পণ।

মেয়েবেলা ধারাবাহিকে অর্পণ ও স্বীকৃতর জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে দর্শক বারবার তাদের জুটি পর্দায় দেখতে চাইছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পর তাদের একটি সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু দীর্ঘদিন হল টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না অর্পণ কে। তাই দর্শকদের দাবি কবে আবার অর্পণ কে টেলিভিশনের পর্দায় দেখা যাবে। অবশেষে দর্শকদের সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে।

actor

শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি আবার পর্দায় দেখা যাবে অর্পণ কে। অর্পণ প্রথম ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেন। তারপর মেয়েবেলা সিরিয়ালে নায়ক হয়ে আসেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি অর্পণ বেশকিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সেই ওয়েব সিরিজ গুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অর্পণের অভিনয়ও প্রসংশা পেয়েছিল সেখানে। এছাড়াও বিভিন্ন থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পণ।

৩ ডিসেম্বর থেকে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবির শুটিং শুরু হয়েছে। এবারে সেখানেই নায়ক চরিত্রে আসতে চলেছে অর্পণ। কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর গোয়েন্দা চরিত্রে দেখা যেতে চলেছে অর্পণকে। এতদিন এই চরিত্রে অভিনয় করছিলেন সৌম্য মুখোপাধ্যায়, তিনি ছবির গোয়েন্দা নায়ক ‘রাপ্পা রায়’। তবে এবার তার জায়গায় দেখা যেতে চলেছে অর্পণকে।

বিনোদন জগতে নায়ক নায়িকার মুখ পরিবর্তন নতুন কিছু নয়। এ ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটছে। বেশ কয়েক দিন শুটিংয়ের পর তিনি আর ছবিতে নেই। তাই তার জায়গায় আসতে চলেছে অর্পণ। এত রাতারাতি কেন এই পরিবর্তন? সেই প্রশ্ন করা হয় অভিনেতাকে। সৌম্য বলেছেন, “গত এক মাস ধরে দিনরাত এক করে ‘রাপ্পা’র শুটিং করেছি। তার পরেও কেন বাদ পড়লাম জানি না।” তিনি এ-ও জানিয়েছেন, রবিবার রাতেও তাঁকে প্রযোজন সংস্থার তরফ থেকে লিখিত ভাবে জানানো হয়, তিনি পুরোপুরি ‘চরিত্র’ হয়ে উঠেছেন। তবে কেন রাতারাতি এভাবে তাকে বাদ দেওয়া হলো সেটাই এখনো বুঝতে পারছে না তিনি।

তাঁর বক্তব্য, “রাপ্পার চরিত্রটি যথেষ্ট জটিল এবং কঠিন। যার জন্য একজন অভিনেতাকে শারীরিক, মানসিক এবং অভিনয়- সব দিক থেকে পারদর্শী হতে হবে। আমরাও তাই সৌম্যকে কমবেশি দুই মাস প্রস্তুতির জন্য সময় দিয়েছিলাম। কিন্তু যখন শুটিং শুরু হল, তখন স্পষ্ট হয়ে গেল যতটা প্রয়োজন ততটা নিজেকে প্রস্তুত করতে পারেননি অভিনেতা। প্রযোজনা সংস্থার যাবতীয় সহযোগিতার পরেও। যা দেখে আমরা হতাশ। তখনই তাঁকে সরিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই।”

আরও পড়ুনঃ তমালকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখল ফুলকি! দুর্ধর্ষ ধারাবাহিকের আজকের পর্ব

রবিবার সম্ভবত লুক সেট হয়েছে অর্পণের। সোমবার থেকে তিনি শুটিং শুরু করেছেন। এই নিয়ে অর্পণকে প্রশ্ন করা হলো অভিনেতার কথায়, “আমার অস্বস্তি অন্য বিষয়ে। চরিত্র নিয়ে ভাবার সময় পেলাম না। নিজের মতো করে তাকে বোঝার সুযোগও পাচ্ছি না। কারণ, কমিকটি পড়ার সুযোগ পাইনি।”

Back to top button