দুই নায়িকার তুমুল ঝগড়ায় কেঁপে উঠল মিঠিঝোরার সেট! লাথি মারে খাবার থালা ফেলে দিল স্রোত!

ধারাবাহিক (TV Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertainment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

ধারাবাহিক শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে ভীষণ ভালো বন্ডিং। আমরা মাঝেমধ্যেই সেই উদাহরণ দেখতে পাই। মাঝেমধ্যে ধারাবাহিকের কলাকুশলীরা সবাই মিলে একসঙ্গে রিল ভিডিও বানিয়ে থাকেন। বিভিন্ন মজার ভিডিও আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে দেখতে পাই।
সেরকম ধারাবাহিকের দুই অভিনেত্রী আরাত্রিকা এবং স্বপ্নীলা প্রথম দিন থেকেই বেশ ভালো বন্ধু। একে অপরের সঙ্গে বিভিন্ন রিল ভিডিও বানানো, মেকআপ শেয়ার করা, খুনসুঁটির বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন তারা। তবে এবারে এই বন্ধুতেই ধরল ভাঙ্গন। এত ভালো বন্ধুত্বের পরে হঠাৎ করে কেন দুজনের মাঝে ঝগড়া হলো? কেন একে অপরের সঙ্গে নেটিজেনদের সামনেই তর্কে জড়িয়ে পড়লেন দুই অভিনেত্রী?
আরও পড়ুনঃ অভিনেত্রীর গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু! ক্ষেপে গেল জনগণ!
ক্যামেরা অন করেই ঝগড়া করতে শুরু করলেন দুই অভিনেত্রী। আরাত্রিকার খাবারের থালা ছুঁড়ে ফেলে দিলেন স্বপ্নীলা। আর রেগে গিয়ে দুজনের মধ্যেই শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। যদিও ঘটনাটা পুরোটাই ঘটেছে মজার ছলে। দুজনেই মজার ভিডিও বানাচ্ছিলে। বিগ বস এর কোন এক সিজনের দুই প্রতিযোগীর মধ্যেকার কথোপকথন বেশ ভাইরাল হয়েছিল মাঝে। সেই অডিওতেই রিল ভিডিও বানাচ্ছিলেন আরাত্রিকা এবং স্বপ্নীলা। সেখানেই দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।

