শুটিং করতে গিয়ে ৪০ তলা থেকে ঝাঁপ দিলেন জিৎ! তারপরেই ঘটলো সেই ভয়ংকর কান্ড!

টলিউডের (Tollywood) অন্যতম সুপারস্টার হল জিৎ (Jeet)। কয়েক দশক ধরে অভিনয় জগতে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। যেদিন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিৎ নিজের কাজ শুরু করেছেন সেদিন থেকেই দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি।
তার ঝুলিতে যে কটি সিনেমা রয়েছে সবকটি আজ পর্যন্ত হিট। কমার্শিয়াল থেকে শুরু করে অ্যাকশন মুভি সব জায়গাতেই দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। একদিকে যেমন কৃষ্ণকান্তের উইলের মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অন্যদিকে তেমন নাটের গুরু, বন্ধন, সাত পাকে বাঁধা, দুই পৃথিবীর মতন ছবিতেও অভিনয় করেছেন। শেষবার জিৎকে দেখা গিয়েছিল রুক্মিণীর সঙ্গে বুমেরাং ছবিতে অভিনয় করতে।
![]()
শুটিং করতে গিয়ে বড় ঝুঁকি নিলেন জিৎ
জিৎ যে বরাবরই ভীষণ পরিশ্রমী সেটা আমরা অনেকেই শুনেছি। নিজেকে সঠিক জায়গায় দাঁড় করানোর জন্য, সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রথম থেকেই। যার কারণে তিনি আজ এত বড় সুপারস্টার হতে পেরেছেন, সকলের ভালোবাসা পাচ্ছেন। এবারে অভিনয় করার জন্য আরো এক বড় বিপদের ঝুঁকি নিলেন অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জিতের একটি ছবি দারুণ ভাবে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিজের নতুন ছবির জন্য শুটিং-এ ব্যস্ত রয়েছেন জিৎ। সেখানেই ছবির কোন এক দৃশ্যে উঁচু বিল্ডিং এর উপর তলা থেকে নিচে ঝাঁপ দিতে হচ্ছে জিৎ-কে। আর এই ভয়ংকর দৃশ্য দেখেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গিয়েছে নেটিজেনদের। ভালো অভিনয়ের জন্য অভিনেতাদের কি কি না করতে হয়। এমনি এমনি তো টলিউডের সুপারস্টার হয়ে ওঠেনি তিনি, এই ছবি তারই প্রমাণ।
আরও পড়ুনঃ আনন্দীকে ছোট করতে ভয়ংকর অপরাধে ডুবে গেল সুপায়ন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে ৪০ তলার একটি উঁচু বিল্ডিং থেকে সাদা শার্ট এবং কালো প্যান্ট পড়ে লাফ দিচ্ছেন জিৎ। তাকে সাহায্য করছে সেখানে সহকর্মী। নতুন ছবির শুটিংয়ের ক্ষেত্রেই এই দৃশ্য শুট করতে হচ্ছে তাকে। তবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই ছবির এই দৃশ্য শুট করা হয়েছে। তাই ভক্তদের চিন্তা করার কোন দরকার নেই। আমরা অনেক সময় দেখেছি একশন মুভির ক্ষেত্রে সুপারস্টাররা আগুনে ঝাঁপ দিচ্ছেন, উঁচু বিল্ডিং থেকে লাফাচ্ছেন। আরো কত ধরনের ভয়ংকর স্টান্ট করতে দেখা যায় তাদের। আর সেই সব দৃশ্য যাতে দর্শকদের ভালো লাগে তাই জন্য অতিরিক্ত পরিশ্রম করেন সুপারস্টাররা।

