আনন্দীকে ছোট করতে ভয়ংকর অ’পরাধে ডুবে গেল সুপায়ন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুন ভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দী আদি আর তিতিরের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে টেস্টি টামির সাথে যে লাহিড়ী বাড়ির কোন সম্পর্ক রয়েছে সেটা জানতে পেরে সুপায়ন নজর রাখে বাড়ির সকলের উপরে। সুপায়ন তো চৈতি আর অয়ন্তিকাকে সবটা বলে দেয়। কিভাবে বাড়ির ভিতরে আনন্দী সবাইকে নিয়ে ব্যবসা করছে। আনন্দীদের চোখ ফাঁকি দিয়ে অয়ন্তিকা আর চৈতি মিলে সব ভিডিও করে রাখে। সুপায়ন তো অনেকদিন ধরেই ভাবছিল আনন্দীকে কিভাবে ফাঁসানো যায়। এই সুযোগকে কাজে লাগাবে সুপায়ন।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 28 December, আনন্দী আজকের পর্ব ২৮ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৩০ ডিসেম্বর (Anondi Today Episode 30 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী কিছুতেই তিতিরের আসল সত্যিটা আদির সামনে নিয়ে আসতে পারছে না। তিতির এবং নন্দিনী মিলে নানান রকম প্ল্যান করছে আদিকে ফাঁসানোর জন্য। নন্দিনী এবং তিতির মিলে ঠিক করেছে ওই ডাক্তারকে দিয়ে তিতিরের একজন জীবনসঙ্গী দরকার এই কথাটা বলাবে এবং আদিকেই যে তার দরকার সেটা বোঝাতে হবে। এরপর ওই ডাক্তার যখন তিতিরকে দেখতে আসে তখন সেখানে আদি আনন্দী সবাই উপস্থিত ছিল সকলের সামনে আনন্দী তিথিদের স্বয়ম্বর সভা হাজির করে। আনন্দী প্রথমে তিতিরকে বলছিল সে তিতির সুস্থ হওয়ার জন্য আদিকেও স্যাক্রিফাইস করতে রাজি, এটা শুনে তিতির তো খুশি হয়ে গিয়েছিল। কিন্তু পরে আনন্দীর কান্ড কারখানা দেখে তো সকলেই অবাক হয়ে যায়।

অন্যদিকে কিভাবে টেস্টি টামির বদনাম করা যায় সেই প্ল্যান করতে থাকে সুপায়ন। চৈতি সঙ্গে প্ল্যান করতে থাকে কিভাবে আনন্দীদের এই ব্যবসা বন্ধ করা যায়। এরপর সুপায়ন চৈতিকে জানায় যদি বাচ্চাদের খাবারের কিছু মিশিয়ে দেওয়া যায় এবং তাতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাহলে এই ব্যবসা একদিনেই বন্ধ হয়ে যাবে। প্রথমে কাকিমনি এই কথা শুনে একটুখানি সংকোচবোধ করতে থাকে, কিন্তু সুপায়ন জানায় আনন্দী কিভাবে তাকে অপমান করেছিল কোণঠাসা করে দিয়েছিল সে কথা নিশ্চয়ই ভুলে যাইনি চৈতি। তাই আনন্দীকে সবার সামনে ছোট করতে গেলে এই কাজটা করতেই হবে।

আরও পড়ুনঃ হোটেলের ঘর থেকে জনপ্রিয় অভিনেতার প’চা গ’লা দেহ উদ্ধার! খু’ন নাকি আ’ত্যহত্যা?

এরপরে চৈতি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে। সবার নজর কেড়ে নেয় নিজের দিকে। আর সেই সুযোগেই সুপায়ন বাচ্চাদের প্যাকেট করা খাবারের মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে দেয়। যাতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এবং এর বদনাম হয় টেস্টি টামির। সেই সময় আনন্দী বাড়িতে উপস্থিত ছিল না আর অন্যদিকে ঠাম্মি সুমনা সবাই কাকিমনির যত্ন করতে ব্যস্ত। এবার এই খাবার খেয়ে যে বাচ্চাদের কি হবে আর আনন্দী কোনোভাবেই এই বিপদ থেকে বাচ্চাদের উদ্ধার করতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Back to top button