“এখন অভিনয় করে সংসার চালানো অসম্ভব!”- অর্থ কষ্টে অনাহারে অভিনেতা অরুণ সাহা

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।
কিন্তু বর্তমানে ধারাবাহিকগুলোর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ধারাবাহিকগুলোর টিআরপি রেটিং আগের তুলনায় অনেক কমতে শুরু করেছে। আগে যেখানে টিআরপি তালিকায় প্রথম স্থানে থাকা ধারাবাহিক ১০ পয়েন্ট পেতো সেখানে এখন সর্বোচ্চ নাম্বার ৮। যার কারণে ধারাবাহিকগুলোর উপর প্রভাব পড়ছে।
কাজের অভাব, বাজেট কমে যাওয়া, এবং সিনিয়র শিল্পীদের গুরুত্ব কমে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। সেরকমই একজন অভিনেতা হল অরুণ সাহা। ১৯৯০ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বেশিরভাগ সময় তাকে ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে দীর্ঘদিন অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেতা।
‘বামাক্ষ্যাপা’, ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘ভজ গোবিন্দ’-এর মতো সিরিয়ালে অসাধারণ অভিনয় করে দর্শকের মনে ভালোবাসার জায়গা তৈরি করেছেন। ৪০টিরও বেশি মেগা সিরিয়াল, ৩৫টি টেলিফিল্ম এবং ৬টি ফিচার ফিল্মে কাজ করেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন “এখন অভিনয়ের মাধ্যমে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। অভিনয়ই আমার একমাত্র পেশা ছিল। কিন্তু আজ সেটাও আর আমার পাশে নেই।”
অভিনেতা আরও জানিয়েছেন “সিনিয়র শিল্পীদের কোনও গুরুত্ব নেই ইন্ডাস্ট্রিতে। এত বছর কাজ করার পরও আজ পারিশ্রমিক পেতে গেলে সমঝোতা করতে হয়। আর অনেক সময় তাতেও কাজ মেলে না। এই ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে অভিজ্ঞতার কোনও দাম নেই। সিনিয়র চরিত্রে আজ ৫০-৫৫ বছরের অভিনেতাদের নেওয়া হচ্ছে। আমাদের মতো সিনিয়ররা যেন একপ্রকার অবাঞ্ছিত হয়ে পড়েছি।”
আরও পড়ুনঃ অপরিকল্পিত গর্ভধারণ! থমকে গেছে কাজ! আসন্ন সন্তানকে পৃথিবীতে আনার ব্যাপারে কী ভাবছেন রূপসা?
বর্তমানে অর্থ কষ্টে দিন কাটছে অভিনেতার। ৩৪ বছরের অভিনয় জীবনে তিনি আজ বেকার। সামান্য আয়ের জন্য তিনি একটি এনজিওতে কিছু শিশুদের নাটক শেখান। তবে অরুণ সাহা একা নয় তার মত এরকম অনেক পরিচালক, অভিনেতা আজ বেকার। কাজের অভাবে অন্য পথ বেছে নিয়েছেন।

