অপরিকল্পিত গর্ভধারণ! থমকে গেছে কাজ! আসন্ন সন্তানকে পৃথিবীতে আনার ব্যাপারে কী ভাবছেন রূপসা?

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। চলতি বছরেই নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বর্তমানে রুপসা সায়নদীপের জুনিয়ার এর আসার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে। অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সেই বিশেষ দিনের জন্য। প্রেগনেন্সির সময় অভিনেত্রী নানান রকম এক্টিভিটির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীকে নাচ, গান করতে দেখা যাচ্ছে। রিল ভিডিও বানাতে দেখা যাচ্ছে প্রায়ই।

বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে। কিন্তু তাড়াতাড়ি গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। নিজের এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে পজিটিভ ভাবে উপভোগ করতে চেয়েছেন।
এবারে গর্ভবতী হওয়ার পর বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ও তার স্বামী। অভিনেত্রী এমন সিদ্ধান্ত নেবেন সেটা আগে থেকে কেউই বুঝতে পারেনি। অভিনেত্রীর এই সিদ্ধান্তে একদল সমালোচনা করেছেন। আবার একদল অভিনেত্রীকে সমর্থনও করেছেন। তবে এই সিদ্ধান্ত অভিনেত্রী এবং তার স্বামী দুজন মিলেই নিয়েছেন। তাই এটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ বিরাট দুসংবাদ! খাদ্যনালীতে বাসা বেঁধেছে ক্যা’ন্সার! মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছেন বিনোদন জগতের এই অসহায় শিল্পী!
অভিনেত্রী জানিয়েছেন তিনি যখন প্রথম গর্ভবতী হবার খবর জানতে পেরেছিলেন নিজে তখন খুবই খুশি হয়েছিলেন। কারণ অভিনেত্রীর বয়স এখন সবাই ২৭ তারা খুব অল্প বয়সে বাবা-মা হয়েছে। এই সময়টা তারা পুরোটাই নিজেদের সন্তানকে দিতে পারবে এবং দুজনের বাবা-মা ও তাদের সন্তানকে নিয়ে থাকতে পারবে। সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে এটা ভীষণ জরুরী। আর তিন বছর পর সন্তান যখন একটু বড় হয়ে যাবে তখন অভিনেত্রী আবার সমানতালে কাজ করতে পারবেন। তাই এটা সবদিকের জন্য ভীষণই ভালো একটা সিদ্ধান্ত।

