মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ! কিন্তু কেন? শোকের ছায়া বিনোদন জগতে!

আবারও দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় ব্যক্তিত্বের জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতার মৃ’ত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই আরও এক জনপ্রিয় ব্যক্তিত্বের মৃ’ত্যু খবর সাড়া ফেললো গোটা সোশ্যাল মিডিয়াতে।
দুঃসংবাদ নেমে এলো ইন্ডাস্ট্রিতে!
মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়াকে বিদায় জানালেন তিনি। প্রাথমিক তদন্তে এখনো পুলিশ মনে করছে আ’ত্মহত্যা। অত্যন্ত কম বয়সেই প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে তার কয়েক লক্ষ ফলোয়ার। কিন্তু এত খ্যাতি, এত সুনাম থাকা সত্ত্বেও কেন এমন একটা পদক্ষেপ নিলেন তিনি? সেই নিয়েই দর্শকমহলে উঠেছে নানান প্রশ্ন। কোনও কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি? না কি কোনও কিছু নিয়ে মনোকষ্টে ভুগছিলেন?
কাজের সূত্রেই গুরুগ্রামের সেক্টর ৪৭-এর কোঠি নম্বর ৫৯-এ থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই আ’ত্মহত্যা করেন তিনি। আসলে তার বাড়ি জম্মুর নানক নগরে। তার হঠাৎ মৃ’ত্যুর খবরে শোকাহত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং তার ভক্তরা। হরিয়ানার গুরুগ্রামে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে ভাড়ায় একটি বাংলোয় থাকতেন তিনি।
২৫ বছরের সেই তরুণী হলো আরজে সিমরন। জম্মুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। সেই বিশ্ববিদ্যালয় থেকেই ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছেন এবং রেডিও মির্চিকে নিজের জায়গা করে নিয়েছিলেন। গোটা জম্মুই সিমরনের কণ্ঠের ভক্ত ছিল। তিনি বেশ খ্যাতি লাভ করেছিলেন।
আরও পড়ুনঃ “অঙ্কুশ ছোটলোক, জানোয়ার ছেলে!” অঙ্কুশের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কৌশানী মুখার্জী
![]()
সিমরন সিংকে ‘জম্মু কি ধড়কন’ নামেও ডাকা হত। জম্মু রেডিও মির্চির চাকরি ছেড়ে ২০২১ সালে হরিয়ানার গুরুগ্রামে চলে এসেছিলেন এই তরুণী। সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েনসার হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তিনি। একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোল্যাবোরেট করে কাজ করেছিলেন সিমরন সিং। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন তিনি। কখনও কখনও আবার মজাদার কন্টেন্টও বানাতেন সিমরন। কিন্তু হঠাৎই গত ২৬ ডিসেম্বর আ’ত্মহত্যার পথ বেছে নেন।
