আনন্দীর বুদ্ধিতে আদি হলো জব্দ! তিতিরের প্ল্যানে গ্যামাক্সিন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল নার্সিংহোমে তিতিরকে দেখতে যায় আনন্দী। কেবিনের আড়ালে দাঁড়িয়ে আনন্দী শুনতে পারে তিতির এবং নন্দিনী মিলে নতুন প্ল্যান করছে আদিকে ফাঁসানোর জন্য। আদৌ তিতির সুইসাইট করেনি। সেই শুনে আনন্দী ঠিক করে নেন আদিকে তাদের হাত থেকে সে রক্ষা করবে। একজন ডাক্তার এসে বলে তিতিরের মানসিক অবস্থা ভালো নয়, তার একজন খুব কাছের বন্ধু দরকার। যে তার সঙ্গে মনের কথা ভাগ করে নেবে। এরপর নানান রকম ছল চাতুরী দিয়ে নিজের কাছে রেখে দেয় তিতির।

anondi

আনন্দী আজকের পর্ব ২৬ ৭ ডিসেম্বর (Anondi Today Episode 27 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে তিতির জোর করে আদিকে পিৎজা, ফুচকা ইত্যাদি খাওয়াচ্ছে। আদি খেতে না চাইলেও তিতির ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে জোর করে সবকিছু খাইয়ে দিচ্ছে। আনন্দী সব দূর থেকে দেখতে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। আর দূরে দাঁড়িয়ে একেবারে রাগে জ্বলতে থাকে।

এরপর দেখা যায় নন্দিনী এবং তিতির মিলে প্ল্যান করতে থাকে। কিভাবে আদিকে তিতিরের কাছে ধরে রাখা যায়। তিতির জানায় সে মধ্যেই সব প্ল্যান করে রেখেছি কিভাবে আদিকে নিজের কাছে ধরে রাখবে। তিতির ব্ল্যাকমেল করে আদিকে নিজের কাছে ধরে রাখার প্ল্যান সাজিয়ে নিয়েছে।

আরও পড়ুনঃ “বাবা লড়াই করতে পারেনি বলেই আ’ত্মহত্যা করেছিল, আমি হার মানবো না”- অকপটে দেবচন্দ্রিমা!

এরপর আদি বাড়িতে গেলে ইচ্ছে করে বিজয়াকে দিয়ে আদির জন্য বিরিয়ানি রান্না করায়। এরপর ইচ্ছে করে আদিকে শাস্তি দেওয়ার জন্য পেট ভর্তি করে বিরিয়ানি খাইয়ে দেয় এদিকে সুপায়ন সন্দেহ করছে টেস্টি টামির খোঁজ সে এই বাড়ি থেকেই পেয়ে যাবে। সেই মতো খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর রান্নাঘর থেকে বেরিয়ে একটি ডায়েরির মধ্যে সেটার লোগোর ছবি আঁকা দেখতে পায়। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button