“বাবা লড়াই করতে পারেনি বলেই আ’ত্মহত্যা করেছিল, আমি হার মানবো না”- অকপটে দেবচন্দ্রিমা!

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Television Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।
সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। সম্প্রতি তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এর হাত ধরে রূপালী স্ক্রিনে ডেবিউ করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দায় সাঁঝের বাতি ধারাবাহিক অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সাঁঝেরবাতি ধারাবাহিকে কাজের সময়ই রেজওয়ানের সঙ্গেও নাকি দেবচন্দ্রিমার সম্পর্ক গড়ে উঠেছিল।

হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমা কে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর এই বিপুল সাফল্যের ভক্তর এত ভীষণই খুশি। আজকে দেবচন্দ্রিমা যে জায়গায় রয়েছে সেখানে পৌছানোর জন্য একসময় কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। অনেক চড়াই উতরায় পেরিয়ে আজ এই সাফল্য শীর্ষ পৌঁছেছেন দেবচন্দ্রিমা। পরিচিতি পেয়েছেন হাজার হাজার দর্শকের মাঝে।
সাক্ষাৎকারের লড়াইয়ের কথা জানালেন দেবচন্দ্রিমা
তবে সম্প্রতি এক সাক্ষাৎকার লড়াইয়ের কিছু কথা জানিয়েছেন। বলেছেন কিভাবে তার বাবার মৃত্যুর পরে তার মা তার দুই বোনকে নিয়ে লড়াই করেছেন। কিভাবে দুই বোনকে অনেক কষ্টে মানুষ করেছেন, লড়াই করতে শিখিয়েছেন। দেবচন্দ্রিমা জানান “আমার মা খুব ছোট থেকেই আমাদের দুই বোনকে একার হাতে মানুষ করছেন। তাই মাকে দেখেই শিখেছি ইন্ডিপেন্ডেন্ট হাওয়া কাকে বলে। কখনোই মাথা নিচু করতে শিখিনি। আমার বাবা লড়াই করতে না পেরেই আ’ত্মহত্যা করেছিলেন। কিন্তু মা আমাদের কখনো পিছিয়ে পড়তে শেখায়নি।”
আরও পড়ুনঃ না ফেরার দেশে হারিয়ে গিয়েছে মা-বাবা, স্ত্রী! একাকিত্বে জীবন কাটছে পথের পাঁচালীর সেই ছোট্ট অপুর!
এরপরে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় নতুন শহরে গিয়ে অভিনেত্রীকে কতটা মানিয়ে নিতে হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন “সব জায়গায় গিয়ে আমাদের মানিয়ে নিতে হয়। কেউ আমাদের জন্য সিংহাসন সাজিয়ে বসে থাকবে, সেই আশা করাটাই ভুল। বাংলা ইন্ডাস্ট্রিতে আমাকে অনেকে চেনে আমি এখানে ছয় বছর কাজ করেছি। কিন্তু আমি যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি আমি একেবারে শূন্য থেকে শুরু করেছি। সেখানে আমাকে কেউ চেনে না, আমাকে নিজের পরিচিতিটা নিজের তৈরি করতে হয়েছে।”

